লোগোতে বড় পরিবর্তন! নেই এটিকে লেখা, নতুন লোগো দেখে উচ্ছ্বসিত মোহনবাগান ভক্তরা

গত সিজনে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কা ক্লাবের নাম থেকে “ATK” শব্দটি সরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছেন, আগামী মরসুম থেকে শতবর্ষী ক্লাবটি মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে। ক্লাবের নামের আগে থাকবে না কোনও কিছুই। ভক্তদের দীর্ঘদিনের আশা পূরণ হওয়ায় ট্রফি জয়ের আনন্দ দ্বিগুণ হয়ে গেল।
ঘোষণা হলেও কবে প্রকাশ পাবে মোহবাগান সুপার জায়ান্টের নতুন লোগো সেই অপক্ষাতেই ছিলেন ফ্যানেরা। আর যেদিন আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ শহরে প্রবেশ করেন, সেদিনই নতুন মোহনবাগান সুপার জায়ান্টস লোগো উন্মোচন করা হয়। নতুন লোগোতে মোহনবাগান নামের আগে কিছুই নেই, ১৮৮৯ সালে পালতোলা নৌকায় ফিরেছে। অবশেষে অফিসিয়ালি মোহনবাগানের সামনে থেকে এটিকে উঠে যাওয়া যেন ধরে প্রাণ পেল সবুজ-মেরুণ ফ্যানেরা।
ক্লাবটি সোশ্যাল মিডিয়ায় নতুন লোগোর ছবি শেয়ার করেছে। নতুন লোগে দেখে ভক্তরা খুশি। এটিকের সাথে সংযুক্তিকরণের আগে পালতোলা নৌকার উপরে ‘1889’ লেখা থাকত না। এবার সেই সাল ফিরেছে। নতুন লোগোতে শীর্ষে মোহনবাগান, নীচে সুপার জায়ান্ট এবং মাঝখানে 1889 সালের পালতোলা নৌকা রয়েছে৷ মোহনবাগান এবং সুপার জায়ান্টদের মধ্যে স্থানটি RPSG লোগো দিয়ে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, ঘোষণার পর এতদিন কেন লোগো প্রকাশ করা হয়নি তা নিয়ে মোহনবাগান ফ্যানেদের কটাক্ষ করতে ছাড়েনি ইস্টবেঙ্গল ফ্যানেরা। বার বার বলেছে ক্লাব বেঁচে দেওয়া হয়েছে। মোহনবাগান ভক্তরা অফিসিয়াল লোগো প্রকাশ নিয়ে উচ্ছ্বসিত। এ যেন চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাবের ফ্যানেদের পাল্টা জবাবের আনন্দ।