SPORTS: জানা গেল মেসির বার্সায় না আসার কারণ, জানালেন বার্সা সভাপতি
June 30, 2023

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, আবারো চাপে পড়তে চাননি বলেই প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরে আসেননি লিওনেল মেসি।
বার্সেলোনার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন মেসি। আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে দেখা যাবে তাকে।
এ মৌসুমে বার্সেলোনায় পুনরায় মেসির ফেরার গুঞ্জন উঠেছিলো। কিন্তু নিজের ইচ্ছাতেই বার্সেলোনায় ফিরেননি মেসি, এমনটাই জানালেন লাপোর্তা।
সম্প্রতি স্প্যানিশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘মেসি বার্সায় ফিরেননি। কারণ তিনি আর চাপ নিতে চাননি। আমরা তাকে সম্মান করি। আশা করি, মিয়ামিতে সে খুবই ভালো করবে।’