এত টাকার কৃষি জমি কেন কিনলেন শাহরুখকন্যা সুহানা? শুরু হয়েছে জল্পনা

বলিউড সুপারস্টার শাহরুখকন্যা সুহানা খানকে ‘দ্য আর্চিজ’ সিনেমাতে দেখা যাবে দ্রুতই। তবে এরই মধ্যে একটি কৃষিজমি কিনে দারুণভাবে চর্চায় উঠে এসেছেন সুহানা।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানাচ্ছে, দক্ষিণ মুম্বাইয়ের অদূরে আলিবাগের থল গ্রামে বিশাল এই কৃষি জমির পরিমাণ ১ দশমিক ৫ একর। যার মূল্য ১২.৯১ কোটি রুপি।

প্রতিবেদন আরও জানানো হয়েছে , ১ জুন শাহরুখ-কন্যার নামে জমিটি নথিবদ্ধ করা হয়েছে। আর সুহানা জমি কেনার সময় ৭৭ দশমিক ৪৫ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। নথিবদ্ধের আইনি কাগজে তাঁকে ‘কৃষিবিদ’ হিসেবে দেখানো হয়েছে। তবে এই কৃষিজমিটিকে ঘিরে খান পরিবারের কী পরিকল্পনা আছে, তা এখনও অজানা।

কিছুদিন আগেই ‘দ্য আর্চিজ’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। সিনেমার প্রথম ঝলক মুক্তির পর শাহরুখ তাঁর আদরের সুহানাকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন।

জোয়া আখতার পরিচালিত এই সিনেমাতে সুহানাকে অন্যতম মূল চরিত্রে দেখা যাবে। সুহানা ছাড়া এই সিনেমাতে শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, যুবরাজ মেন্ডাসহ আরও অনেকে অভিনয় করেছেন। শিগগিরই এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *