Health: ফুসফুসের সংক্রমণ রোধে প্রতিদিন গাজর খাবেন যেভাবে, জেনেনিন সঠিক পদ্ধতি

শরীরের গুরুত্বপূর্ণ এক অঙ্গ হলো লিভার। অনিয়মিত জীবনযাপনের কারণে বর্তমানে বিশ্বব্যাপী ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হলো জীবনযাত্রায় পরিবর্তন।

এছাড়া খাদ্যাভাসেও পরিবর্তন আনা জরুরি। এক্ষেত্রে খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা উচিত, যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।
তেমনই এক খাবার হলো গাজর। লিভার সুস্থ রাখতে এটি দারুণ উপকারী। শুধু লিভারই নয় বরং ফুসফুসও ভালো রাখে গাজরে থাকা পুষ্টি উপাদানসমূহ। এ কারণে গাজরকে সুপারফুডও বলা হয়।

গাজর একটি মূলজাতীয় সবজি। গাজরের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ভারতের লাইফস্টাইল কোচ লুস কৌতিনহোর সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন গাজর কীভাবে খেলে ভালো থাকবে স্বাস্থ্য।

তার মতে, গাজর খাওয়ার সেরা উপায় হলো ভালো করে চিবিয়ে খাওয়া। এর ফলে দাঁতের স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, লিভারও থাকবে সুস্থ। গাজর শরীরের জন্য খুবই উপকারী। জেনে নিন শরীর ভালো রাখতে আরও যেসব উপকার করে গাজর-

গাজরে থাকে প্রচুর ভিটামিন সি। যা শরীরে কোলাজেনের উৎপাদন বাড়ায়। ফলে কোথাও ক্ষত থাকলে তা দ্রুত ভালো হয়। এ ছাড়াও গাজর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

গাজরে আরও থাকে ফাইবার। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীরা নিয়মিত ফাইবারজাতীয় খাবার খেলে তাদের গ্লুকোজ মেটাবলিজমে উন্নতি লাভ করে। তাই ডায়াবেটিসের রোগীদের গাজর খাওয়া আবশ্যক।

গর্ভবতী নারীদেরও গাজর খাওয়া জরুরি। এতে শরীরে ক্যালসিয়ামের অভাব হয় না। যেসব মা শিশুকে দুধপান করান, তাদের নিয়মিত গাজরের রস পান করা উচিত।

হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। গাজর খেলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও বদহজমের সমস্যা থেকেও মেলে মুক্তি। এমনকি লিভারের সমস্যায় যারা ভুগছেন তারা নিয়মিত গাজরের রস বা স্যুপ খেলে মিলবে উপকার।

গাজরে থাকা উপকারী উপাদানগুলো ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে অংশ নেয়। এ ছাড়াও শ্বাসনালির প্রদাহ ভালো করে। কোলেস্টেরল থেকে শুরু করে ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজরের জুস অনেক উপকারী। গাজরে থাকা পটাশিয়ামই এর মূল কারণ।

গাজরে ক্যালোরি ও সুগারের উপাদান খুবই কম। এছাড়া ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। ওজন কমাতেও সাহায্য করে গাজর। শরীরচর্চার পর কিংবা এক গ্লাস গাজরের জুস শারীরিক নানা সমস্যার সমাধান করে।

লাইফস্টাইল কোচ লুস কৌতিনহোরের মতে, গাজর চিবিয়ে কিংবা রস করেও খেতে পারেন। ক্যানসার রোগীর চিকিৎসায় সংক্রমণের সম্ভাবনা কমাতে সব সময় অর্গ্যানিক গাজরের জুস খাওয়ানো উচিত।

যেভাবে তৈরি করবেন

এজন্য গাজর ছোট টুকরো করে নিন। এরপর সাম্য ভাঁপ দিয়ে নিন। তারপর ব্লেন্ডারে গাজরের টুকরো, পরিমাণ মতো লবণ ও এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এর সঙ্গে যোগ করুন ঠান্ডা পানি। তারপর ভালো করে ব্লেন্ড করুন। এই জুস তৈরির আধা ঘণ্টার মধ্যেই পান করুন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *