স্ত্রী ঐশ্বরিয়াকে লুকিয়ে নোরার সঙ্গে নাচলেন অভিষেক বচ্চন

ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত পেরিয়েছে। রাতের পার্টিতে বলিউড আইটেম কুইন নোরা ফাতেহির সঙ্গে উদ্দাম নাচে বিভোর অভিষেক বচ্চন। মজলিশে তখন বাজছে ‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান ‘কাজরা রে’। নাচের সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল।

নোরা-অভিষেকের এই নাচের ভিডিও ক্যামেরাবন্দি করেন প্রত্যক্ষদর্শীরা। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, নোরা ফাতেহির সঙ্গে অভিষেক বচ্চন সম্প্রতি এক সিনেমার শুট শেষ করেছেন। বলিউড পরিচালক ও কোরিওগ্রাফার রেমো ডি’সুজার ছবি।

নাচকে কেন্দ্র করেই ছবির গল্প। সেই ছবির শেষ দিনেই ব়্যাপ-আপ পার্টিতে অভিষেক-নোরাকে ড্যান্স ফ্লোর মাতাতে দেখা গেল। সোমবার বান্দ্রার এক হোটলে সেই পার্টির আয়োজন করা হয়। গভীর রাত পর্যন্ত মজলিশ চলে সেখানে। সেখান থেকেই ফাঁস নোরা-অভিষেকের নাচের দৃশ্য।

আরেকটি ভিডিওতে দেখা যায়, অভিষেক বাবা অমিতাভ বচ্চনের ‘জুম্মা চুম্মা’র মতো আইকনিক গানেও নাচছেন। প্রত্যক্ষদর্শীরা তখন উল্লাসে ফেটে পড়েছিলেন। সেসব ভিডিও ভাইরাল হতেই জুনিয়র বচ্চনের উদ্দেশে নেটপাড়ার নিন্দুকদের প্রশ্ন, ‘স্ত্রী ঐশ্বর্য জানে তো?’

উল্লেখ্য, অভিষেক বচ্চনকে শেষবার দেখা গেছে অজয় দেবগনের ‘ভোলা’ ছবিতে। এতে ক্যামিও চরিত্রে হাজির হন তিনি। অন্যদিকে, সবশেষ নোরা ফাতেহিকে দেখা যায় টি-সিরিজের ‘আচ্ছা সিলা দিয়া’ মিউজিক ভিডিওতে। এতে তার বিপরীতে মডেল হন বলিউড অভিনেতা রাজকুমার রাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *