Recipe: আদর্শ বাঙালি বাড়িতে রান্না হোক ডাল দিয়ে পাট শাক, শিখেনিন রান্নার পদ্ধতি

পাট শাকের রয়েছে অনেক পুষ্টিগুণ। এটি খেতেও সুস্বাদু। গরম ভাতের সঙ্গে পাট শাক ভাজি কিংবা পাট শাকের বড়া খেতে দারুণ লাগে। এই শাক রান্না করা যায় ডালের সঙ্গেও। পাট শাকের এই পদ আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বেশ জনপ্রিয়। এই ডাল তৈরিতে সময় লাগে খুব কম। তাই ঝটপট রান্না সেরে ফেলা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ডাল দিয়ে পাট শাক তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাট শাক- ২ আঁটি
সেদ্ধ ডাল- ১ কাপ
কাঁচা মরিচ- ৩-৪ টি
শুকনো মরিচ- ২ টি
কালোজিরা- ১/২ চা চামচ
হলুদ- ১/২ চা চামচ
লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

পাট শাক ভালো করে ধুয়ে নিন। এবার শাকের শুধু ডগার অংশ নিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে কালোজিরা ও আস্ত শুকনো মরিচ ফোড়ন দিন। এবার পাট শাক ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে দুই মিনিটের মতো ঢেকে রাখুন। এরপর ঢাকনা খুলে তাতে লবণ ও হলুদ দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। শাকের জল শুকিয়ে নরম হয়ে এলে নেড়েচেড়ে সেদ্ধ করা ডাল দিয়ে মিশিয়ে নিন। শাকের সঙ্গে ডাল মিশে গেলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *