‘আমার উচ্ছে খেতে ভালো লাগে’, দিদি নং ১- এ ফাঁস হল অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সিক্রেট

জি বাংলার মিঠাই সিরিজ অভিনেতা সিদ্ধার্থ অর্থাত আদৃত রায় এবং অভিনেত্রী দিদি কৌশাম্বী চক্রবর্তীর সম্পর্ক এখন গোপন নয়।তবে সময়ে সময়ে নেটিজেনরা আদৃত -কৌশাম্বী জুটিকে ট্রোল করতে শুরু করেন। যাইহোক, সমস্ত দর্শকরা জানেন যে টিভি পর্দায় মিঠাই সিরিয়াল আর দেখা যাবে না।

মিঠাই সিরিজের অভিনেত্রী শ্রীনন্দা কৌশাম্বী সম্প্রতি দিদি নাম্বার ওয়ান মঞ্চে পা রেখেছেন। সেখানে পরিচালক রচনা বন্দ্যোপাধ্যায় কৌশাম্বীর পেট থেকে কথা বের করেছেন।
দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, রচনা ব্যানার্জি কৌশাম্বীকে মজা করে জিজ্ঞেস করেন, ‘আমরা অনেক কিছুই তো শুনছি! আমার করোলা খেতে ভালো লাগে, তোমার কি খেতে ভালো লাগে উচ্ছে?’ উত্তরে হাসিমুখেই কৌশাম্বী জানান ‘হ্যাঁ আমার উচ্ছে খেতে ভালো লাগে, আমি তেতো খাই।’ এরপর আর কোনো রাখঢাক না রেখেই কৌশাম্বীর উদ্দেশ্যে রচনার সরাসরি প্রশ্ন ছিল ‘সম্পর্কের ব্যাপারটা কি বাড়িতে জানানো হয়েছে? না আমি প্রথম জানালাম।’

উত্তরের কৌশাম্বীও এক প্রকার স্পষ্ট করে জানিয়ে দিলেন ‘আমার সিদ্ধান্ত নেওয়া একটা বড় ব্যাপার। একটু সময় নিচ্ছি তবে আগামী দিনে যা হবে ভালোই হবে’।

রচনা ব্যানার্জি কৌশাম্বীকে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে অভিনেত্রী স্পষ্ট জানান ‘ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চাই। সঙ্গে পার্সোনাল লাইফটাও গোছাতে চাই’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *