অবশেষে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক, জানালেন মনের কথা

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছেই। এ গুঞ্জন আরো বেড়ে যায় যখন শোয়েব মালিককে ছাড়া সানিয়া মির্জা শুধু ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে যান। খবর জিওনিউজের।

শুধু তাই নয়, সানিয়া নিজের প্রোফাইল থেকে সরিয়ে ফেলেছেন স্বামী শোয়েবের ছবি। এতে আরো সন্দেহ বাড়ে নেটিজেনদের। কিন্তু বিবাহবিচ্ছেদ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

অবশেষে পাকিস্তানের জিওনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব নিয়ে মুখ খুলেছেন শোয়েব মালিক। তারকা এই ক্রিকেটার বলেন, এটা আসলেই একটা গুজব। আমাকে দেখান তো কোন দম্পতির জীবনে মান-অভিমানের মতো ছোটোখাটো ঘটনা না ঘটে। সানিয়া অভিমান করে তার তার প্রোফাইল থেকে আমার ছবি সরিয়ে ফেলায় অনেকে গুজব ছড়াচ্ছে, আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এটা মোটেও সত্য নয়।

প্রসঙ্গত, ২০১৩ সালে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ইজহান নামে তাদের একটি ছেলে সন্তান আছে।

শোয়েব আরো বলেন, আমি ক্রিকেট নিয়ে এবং সোনিয়া টেনিসকে বিদায় জানানোর পর আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় আমরা দুজন দুই দেশে অবস্থান করছি। কিস্তু আমাদের মধ্যে যোগাযোগ ঠিকই আছে।

শোয়েব আরো বলেন, সানিয়া রাগ করে আমাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে রাখায় এ গুজবটি আরো বেশি ডালপালা মেলেছে। আসলে আমরা দুজন একই আছি। আমাদের মধ্যে কোনো বিচ্ছেদের ঘটনা ঘটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *