OMG! তিন মেয়েকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত বাবা

বাবার বিরুধ্যে তিন মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠলো। আর এই তিন মেয়ের মধ্যে ২ জন নাবালিকা ও একজন প্রাপ্তবয়স্ক। অভিযোগে জানানো হয়েছে টানা ৫ বছর ধরে তিন বোন বাবার লালসার শিকার হয়েছেন।
অভিযোগ পুলিশের কাছে পৌঁছলে গ্রেফতার করা হয় বাবা কে। বাবা হয়ে মেয়েদের ধর্ষণ করার ঘটনায় আলোড়ন পড়ে গেছে চিত্তরঞ্জন -এ। পুলিশ ঘটনার তদন্ত করছে ও ওই তিন মেয়ের স্বাস্থ পরীক্ষা করা হচ্ছে।
ঠিক কী ঘটেছে চিত্তরঞ্জনে? স্থানীয় সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তি পেশায় রেল ইঞ্জিন কারখানায় একজন শ্রমিকের কাজ করত। সাত বছর আগে তার স্ত্রী মারা যায়। স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে এই অভিযুক্ত, আর তখন থেকেই এই তিন মেয়েকে লাগাতার ধর্ষণ করতে থাকে বাবা। এমনকী বেশি কথা বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। এই তিন মেয়ের মধ্যে দু’জন নাবালিকা। আর একজন প্রাপ্তবয়স্ক। এদের উপর পাঁচ বছর ধরে ধর্ষণ করে অভিযুক্ত বাবা। আর এই কথা যাতে কেউ জানতে না পারে তার জন্য হুমকি দেওয়া ছিল। মাঝে মধ্যে কান্নার আওয়াজ বাড়ি থেকে আসলেও কেউ মুখ খুলত না।