SPORTS: ১ ভুলে ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হলো কে এল রাহুলের
April 21, 2023

চলছে আইপিএল। আর এই টুর্নামেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। তবে ব্যাপক উত্তেজনা ও টান টান ম্যাচ জিততে মরিয়া হয়ে থাকে দুই দল। আর এই দল পরিচালনার দায়িত্ব থাকে অধিনায়কদের উপর। তার সিদ্ধান্তের উপরেই নির্ভর করে ক্রিকেটের গতি।
আর এবার মন্থর ওভার রেটের জন্য লখনৌয়ের অধিনায়ক কে এল রাহুলকে ১২ লক্ষ টাকা জরিমানা করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর এটাই এই মরসুমে লখনৌ জায়ান্টের প্রথম অপরাধ।
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচ ৩ ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করার কথা। কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে আইপিএলের একাধিক ম্যাচ শেষ হতে সময় নিচ্ছে প্রায় ৪ ঘন্টা। আর এই কারণেই জরিমানা করা হয়েছে অধিনায়ক কে এল রাহুল কে।