‘মিঠাই’-এর সিদ্ধার্থকে কে টেক্কা দিতে পর্দায় এল ‘মুকুট’-এর এই হ্যান্ডসাম হিরো, তার আসল পরিচয় জেনেনিন

জি বাংলায় নতুন শুরু হয়েছে ‘মুকুট’ নামের একটি সিরিয়াল। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছে ‘শ্রাবণী ভূঁইয়া’। অপরদিকে রয়েছে নতুন এক হ্যান্ডসাম হিরো। যিনি ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। এতদিন পর্যন্ত সকলে শুধু জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের নায়ক উচ্ছেবাবুকেই ভালোবেসে এসেছিল, তবে সেখানেই কে এলো এই নতুন নায়ক ?

জানা গেছে জি বাংলার ‘মুকুট’ সিরিয়ালের প্রধান চরিত্রে থাকা ‘অর্ঘ্য মিত্র’, এর আগে কালার্স বাংলায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে তাকে শুধু পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। নায়ক হিসেবে এটিই তার প্রথম কাজ।

মুকুট সিরিয়ালে তার চরিত্রের নাম ‘রায়ান’। সিরিয়ালে তিনি একজন সাংবাদিক। সকলেরই ইতিমধ্যে বেশ পছন্দের মানুষ হয়ে উঠেছে এই চরিত্রটি।

জানা গেছে মুকুট সিরিয়ালের এই নতুন নায়কের বাড়ি বর্ধমানে। মডেলিং-এর জন্য এখন তিনি কলকাতাতেই বসবাস করেন। এর পাশাপাশি বিজ্ঞাপনেরও কাজ করেন অর্ঘ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *