Gold: বিশ্ববাজারে হু হু করে বাড়ছে সোনার দাম, জেনেনিন কলকাতায় সোনার দাম কত?
সোনার গহনা পছন্দ করেন না, এমন নারী খুঁজে পাওয়া ভার। বিয়ের মৌসুম এলেই বাজারে সোনার গয়নার চাহিদা বেড়ে যায় আরও বেশি। অনেকে নিরাপদ সম্পদ হিসেবেও সোনায় বিনিয়োগ করে থাকেন। এসবের প্রভাবে নিত্য ওঠানামা করে সোনার দাম। তার ওপর রয়েছে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি আর ডলারের দামের পার্থক্যও।
বর্তমানে গোটা ভারতের মতো কলকাতায় সোনা ও রুপার দাম কয়েক মাস আগের তুলনায় কিছুটা বেশি। বুধবার (২২ মার্চ) স্থানীয় বাজারে পাকা সোনা (২৪ ক্যারেট) ১০ গ্ৰামের দাম ৫৯ হাজার ৮০০ টাকা।
এছাড়া ২২ ক্যারেট গহনার সোনা ১০ গ্ৰামের দাম ৫৬ হাজার ৭৫০ টাকা (৭৩ হাজার ৪৭৩ টাকা প্রায়), হলমার্ক সোনা (২২ ক্যারেট) ১০ গ্ৰামের দাম ৫৭ হাজার ৬০০ টাকা ।
আগের দিনের তুলনায় বুধবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে এক হাজার টাকা, ২২ ক্যারেট গহনা সোনার দাম কমেছে ৯৫০ টাকা, হলমার্ক সোনার দামও কমেছে ৯৫০ টাকা।
দেখে নেওয়া যাক রুপার দাম কত? বুধবার কলকাতায় রুপার বাট প্রতি কেজির দাম ৬৮ হাজার ৫০০ টাকা। খুচরা রুপা প্রতি কেজি ৬৮ হাজার ৬০০ টাকা। এদিন দু’ধরনের রুপার দামই কমেছে ৩০০ টাকা করে।
তবে সপ্তাহখানেক আগেও কলকাতার বাজারে সোনার দাম ছিল অনেকটাই কম।
গত ১৪ মার্চ শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৭ হাজার ৪৫০, ২২ ক্যারেট গহনা সোনা ৫৪ হাজার ৫০০ টাকা এবং হলমার্ক সোনার দাম ছিল ৫৫ হাজার ৩০০ টাকা।
অর্থাৎ এক সপ্তাহে কলকাতায় সোনার দাম (১০ গ্রাম) বেড়েছে গড়ে ২ হাজার ২০০ টাকার বেশি।