SSC: ৮৪২ জনের চাকরি বাতিল, নির্দেশ বহাল রাখলো হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্কুলে গ্রুপ সি বা তৃতীয় বিভাগের কর্মী নিয়োগের কাউন্সিলিংয়ের উপর কোনো স্থগিতাদেশ দিলো না। আর এরফলে আপাতত কাউন্সিলিংয়ের জন্য কোনোরকম বাধা রইলো না স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির।

আদালতে চাকরীচুত্যরা অন্তর্বর্তী কালের জন্য স্থগিতাদেশ চাইলেও হাইকোর্ট তা না মঞ্জুর করে। এর আগে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। চাকরি হারানোর আবেদন করেন আদালতের ডিভিশন বেঞ্চে। তাদের আইনজীবী জানিয়েছেন এক্ষেত্রে SSC র বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। কিছুদিন পর পর উঠে আসছে নতুন নতুন মুখ ও নাম। আর প্রত্যেক জনের কাছ থেকে পাওয়া যাচ্ছে কোটি কোটি সম্পদের হদিশ। ইডি ও সিবিআই উঠে পরে লেগেছে এই দুর্নীতির শিক্ষার পর্যায়ে পৌঁছনোর জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *