দেবতাদের নিয়ে প্রহসন, ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়াল দেখে বেজায় চটেছেন দর্শকরা!

বাংলা সিরিয়ালের মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কার্যত বাস্তবে আশা করা যায় না। কিন্তু মাঝে মাঝে বাংলা সিরিয়ালগুলোতে এমন কিছু বিষয়বস্তু দেখানো হয় যা দেখতে বিরক্ত বোধ করেন দর্শকরা। আজকের এই প্রতিবেদনে স্টার জলসার এমন একটি ধারাবাহিক সম্পর্কে উল্লেখ থাকছে যে ধারাবাহিকটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। স্টার জলসার এই সিরিয়ালের নাম হরগৌরী পাইস হোটেল।

শিবরাত্রি স্পেশাল এপিসোড উপলক্ষে এই ধারাবাহিকে দেখানো হয় নায়িকা শিবের উদ্দেশ্যে ‌ দুধ গঙ্গাজল ঢালছেন এবং সেটা গিয়ে নায়কের মাথায় পড়ছে। কোনও যুক্তি না মেনে হরগৌরী পাইস হোটেলের নায়িকা ঐশানী উপরতলা থেকে শিব ঠাকুরের উদ্দেশ্যে নিচে দুধ গঙ্গা জল এবং বেল পাতা ফেলতেই তা শংকরের মাথায় পড়ে। এইভাবে শিবের উদ্দেশ্যে নিবেদন করা দুধগঙ্গা জল নায়কের মাথায় পড়তে দেখে এবং বেলপাতাও সোজা নায়কের মাথায় এসে পড়তে দেখে দর্শকরা এই নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন।

কেউ আবার লিখছেন, “আমাদের ধর্মে ঠাকুর নিয়ে যত ইয়ার্কি মারা যায় সেটাই দেখছি। অন্য কোনও ধর্ম নিয়ে করলে ওই ঘটের জলে ডুবিয়ে দিত”। কেউ কেউ আবার লিখছেন, “মহাদেব কি শংকর রূপে জন্ম নিয়েছেন?” কারও মনে প্রশ্ন, ‘‘এটা দেখার পর শিব ঠাকুর কী করল কী জানি।” বেল পাতাটাও একেবারে মেপে মেপে শঙ্করের মাথায় গিয়ে পড়তে দেখে বেশ অবাক হয়েছেন দর্শকরা। অবশ্য বাংলা সিরিয়ালে এমনতর দৃশ্য নতুন কিছু নয়।

বাংলা ধারাবাহিকে নায়ক-নায়িকার বিয়েও হয় অদ্ভুতভাবে। উড়ন্ত সিঁদুর, উড়ন্ত মালা দিয়ে বিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে। আবার কখনও কখনও বাথরুম পরিষ্কারের স্ক্রাবার দিয়ে হাসপাতালে রোগীকে শক দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন ডাক্তাররা। এসব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *