প্রকাশ্যেই সাবার ঠোঁটে ঠোঁট রাখলেন হৃতিক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
প্রেমে হাবুডুবু খাচ্ছেন হৃতিক রোশন ও সাবা আজাদ। প্রথমে ব্যাপারটা গোপন থাকলেও এখন প্রকাশ্যেই প্রেম করছেন দুই লাভ বার্ড। এবার বিমানবন্দরে ঢোকার পথে তো পাপারাৎজিদের সামনে দুই তারকা ঠোঁটে ঠোঁটও রাখলেন। ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সামনে গাড়ি থেকে নামছেন হৃতিক রোশন। খুব সম্ভবত কাজেই যাচ্ছেন। আর প্রেমিককে বিমানবন্দরে ছাড়তে এসেছেন সাবা। এমন মুহূর্তে ঠোঁটে ঠোঁট ঠেকিয়েই সাবা ও হৃতিক পরস্পরকে বিদায় জানালেন।
তবে, ওই সময় গাড়ির দরজা খোলা ছিল। তাতেই সেই অন্তরঙ্গ দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেন পাপারাৎজিরা। তবে সেসবকে বিশেষ আমল দেননি দুই তারকা। তারা যেন একে অন্যতেই মগ্ন।
সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হৃতিকের নতুন সঙ্গিনী হিসেবে উঠে এসেছিল সাবার নাম। বেশ অনেকদিন ধরেই সাবার সঙ্গে ডেট চলছিল হৃতিকের। তবে শুরুর দিকে চুপিসারেই একে অপরের সঙ্গে দেখা করতেন তারা।
তবে তাদের ভালবাসার জল্পনাকে আরও জোরালো করেন খোদ হৃতিক ও সাবাই। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরালও হয়। সেখানে দেখা যায়, রোশন পরিবারের সঙ্গে খোশমেজাজে লাঞ্চ সারছেন সাবা। আর এবার তো প্রকাশ্যেই চুমু খেয়ে শোরগোল ফেলে দিয়েছেন তারা।
তাহলে বিয়ের পিঁড়িতে কবে বসছেন হৃতিক-সাবা? এ উত্তর অবশ্য এখনও অধরাই।
View this post on Instagram