ব্যায়াম করার সময় হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের হলো অকাল মৃত্যু!
জিমনেশিয়ামের ভেতর ব্যায়াম করছিলেন ২৪ বছর বয়সী এক পুলিশ সদস্য। নিজের পুশ-আপ সেট শেষে উঠে দাঁড়ান তিনি। এরপর কিছুক্ষণ পর মাটিতে পড়ে যান ওই তরুণ। জিমের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণকে মৃত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, একটি জিমে ব্যায়াম করার সময় হার্ট অ্যাটাকে মারা যান বিশাল নামের ওই পুলিশ কন্সটেবল। বোয়েনপল্লীর বাসিন্দা বিশাল আসিফ নগর থানায় কর্মরত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুশ-আপ দিচ্ছেন বিশাল। নিজের সেট শেষ করার পর উঠে দাঁড়ান তিনি। এসময় তাকে কাশতে দেখা যায়। তিনি জিমের একটি মেশিনে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাশি আরও বেড়ে যায়। কিছুক্ষণ পর মাটিতে পড়ে যান তিনি।
এরপর অন্যরা তার সাহায্যে এগিয়ে আসেন। একজন জিম ট্রেইনারকে ডাকেন। জিম ট্রেইনার বিশালকে বাঁচানোর চেষ্টা করেন। পরে বিশালকে একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা বেড়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই) জানিয়েছে, ভারতের এক-পঞ্চমাংশ মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক ও স্ট্রোক।
ভিডিওটি দেখুন…
Hyderabad Cop, 24, Dies After Collapsing In Gym.
The police constable's gym mates rushed to help Vishal and took him to hospital where doctors declared him dead.
pic.twitter.com/sDqC2UFHNq— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) February 25, 2023