Recipe: ব্রেকফাস্টে জিভে জল আনবে আলুর চাট, শিখেনিন রান্নার পদ্ধতি

বাজারে এখন নতুন আলুর দেখা মিলছে। এছাড়া ছোট ছোট গোল আলুরও বেশ চাহিদা আছে। আলু ঘণ্ট হোক বা আলুর দম ছোট ছোট গোল আলু ছাড়া যেন তৈরিই হয় না এসব পদ!

এই আলু খেতে অনেক সুস্বাদু। চাইলে কিন্তু ঝটপট নাস্তায় তৈরি করতে পারেন আলুর চাট। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আলুর চাট। রইলো রেসিপি-

উপকরণ
১. সেদ্ধ গোল আলু আধা কেজি
২. আস্ত জিরা আধা চা চামচ
৩. হলুদ গুঁড়া আধা চা চামচ
৪. মরিচ গুঁড়া স্বাদমতো
৫. ধনেপাতা কুচি পরিমাণমতো
৬. চাট মসলা ১ চা চামচ
৭. লবণ স্বাদমতো ও
৮. তেল পরিমাণমতো।

পদ্ধতি
সেদ্ধ আলুর গায়ে লবণ মেখে রাখুন ৫-১০ মিনিট। তারপর হলুদ, মরিচ ও চাটমসলা মাখিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে জিরা ফোঁড়ন দিয়ে আলু দিন।

লাল করে আলু ভাজা হলে ধনেপাতা মিশিয়ে নামিয়ে ফেলুন। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা আলুর চাট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *