নীল দুনিয়ায় অভিনয় করে কত আয় করেছিলেন মিয়া খলিফা, জানালেন নিজেই

নীল ছবির দুনিয়ায় কাজ করে কত টাকা আয় করেছেন মিয়া খালিফা? জানিয়েছিলেন প্রাক্তন পর্ন তারকা নিজেই। ২০১৯ সালের ১২ অগস্ট টুইটারে একটি ভিডিও পোস্ট করেন মিয়া। সেই ভিডিওতেই তিনি প্রকাশ করেন নিজের আয়ের কথা। আর সেই আয়ের পরিমাণ শুনে বিশ্বাসই করতে চাননি ব্যবহারকারীরা।
মিয়া নীল ছবিতে অভিনয় করেছেন সর্বসাকুল্যে তিন মাস। তবে ওই কয়েক মাসেই যাবতীয় খ্যাতি বা কুখ্যাতি কুঁড়িয়েছেন তিনি। পেয়েছেন অজস্র অনুরাগী। তার রেশ এখনো কাটেনি।

মিয়া ওই ভিডিওতে জানান, তিনি তার পর্ন ছবিতে অভিনয় করে সব মিলিয়ে ১২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকা) আয় করেছেন।

মিয়া বলেন, অনেকে মনে করেন, আমি নীল ছবি থেকে কোটি কোটি টাকা আয় করেছে। কিন্তু তা সত্যি নয়। আমি পর্ন ছবিতে অভিনয় করে ১২ হাজার ডলার আয় করেছিলাম। এরপরে আর কখনো একটি পয়সাও আমি পর্ন তারকা হয়ে আয় করিনি। পর্ন ছাড়ার পর অন্য কাজ খুঁজে পাওয়া কঠিন ছিল। তবুও আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি।

মিয়া এই দাবি করার পরই হতবাক তার ভক্তকুল। পর্ন ছবিতে কাজ করার সুবাদে যার খ্যাতি জগতজোড়া, তিনি মাত্র এই কটা টাকা আয় করেছেন? এই ভিডিও দেখে অবাক হয়ে অনেকেই জানতে চেয়েছিলেন, অভিনেত্রী সত্যি কথা বলছেন কি না?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *