Laptop: স্যামসাং গ্যালাক্সি বুক৩ আল্ট্রা পিসির প্রি অর্ডার চলছে, জেনেনিন কি কি রয়েছে সুবিধে

স্যামসাং ইলেকট্রনিকস সম্প্রতি গ্যালাক্সি বুক৩ আল্ট্রা পিসি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করেছে। নতুন প্রিমিয়াম পিসিটি স্যামসাং গ্যালাক্সি ইকোসিস্টেম ফিচার ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং সুবিধা দিচ্ছে। এছাড়া আকৃতিতে অন্যান্য ডিভাইসের তুলনায় পাতলা, হালকা ও ডিজাইনে রয়েছে নান্দনিকতা। খবর স্যামসাং গ্লোবাল নিউজ রুম।

এর আগে গ্যালাক্সি বুক৩ প্রো এবং বুক৩ প্রো ৩৬০ চলতি মাসের শুরু‌ থেকেই বৈশ্বিক বাজারে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে। সর্বশেষ গ্যালাক্সি বুক প্রো সিরিজটি গ্রাহকদের কাছ থেকে ক্রয়াদেশে রেকর্ড ভেঙেছে। সর্বশেষ ডিভাইসটি গত বছরের গ্যালাক্সি বুক২ প্রো সিরিজের তুলনায় দ্বিগুণেরও বেশি প্রি-অর্ডার হয়েছে

স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল এক্সপেরিয়েন্স বিজনেসের প্রেসিডেন্ট ও প্রধান টিএম রোহ বলেন, গ্যালাক্সি বুক৩ আল্ট্রা ডিভাইসটি অতি-উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন ল্যাপটপ। এটি বাজারের প্রত্যাশা পূরণ করতে সক্ষম।”

গ্যালাক্সি বুক লাইনআপের প্রথম আল্ট্রা সংস্করণের গ্যালাক্সি বুক৩ আল্ট্রা পিসি একটি আপগ্রেড করা সিপিইউ এবং জিপিইউ প্যাকেজ নিয়ে আসতে যাচ্ছে। এতে সর্বশেষতম ১৩তম জেনারেশন এবং ইন্টেল কোরআই-৭ বা কোরআই-৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গ্রাফিকস কার্ড হিসেবে এনভিডিয়া জিওফোর্স আরটিএক্স ৪০৫০ বা ৪০৭০ ল্যাপটপ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে হিসেবে থাকছে থ্রি-কে (২৮৮০×১৮০০) ডাইনামিক অ্যামুলেড টুএক্স ডিসপ্লে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ স্মুথ ও স্পষ্ট দৃশ্য সম্প্রচার করতে সক্ষম। এছাড়া গ্যালাক্সি বুক৩ আল্ট্রা পিসিটির পুরুত্ব মাত্র ১৬.৫ মিলিমিটার এবং ওজন ১.৭৯ কেজি। ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে শক্ত অ্যালুমিনিয়াম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *