ভুয়ো ছবি ছড়ানোর জেরে আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ! হাওড়ার ডোমজুড়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড়ে। অভিযোগ, এক নাবালক এআই-এর সাহায্যে স্থানীয় এক তরুণীর আপত্তিকর ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং এর জেরে অভিযুক্ত ওই নাবালককে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তরুণীর বিকৃত ছবি ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগ, এরপর পাশের পাড়া থেকে কয়েকজন যুবক এসে ওই নাবালককে বেধড়ক মারধর করে এবং আইন হাতে তুলে নিয়ে তাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দুই পক্ষের তরফ থেকেই থানায় আলাদা আলাদা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *