‘আমি এখনও মরিনি, আয়ু বেড়ে যাচ্ছে’- মৃত্যুর ভুয়ো খবরে কড়া জবাব ইন্দ্রাণী হালদারের

সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন টলিউড অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল তাঁর মৃত্যুর ভুয়ো খবর তৈরি করেছে এবং রচনা-সহ টলিপাড়ার অনেকেই তাঁকে দেখতে গিয়েছেন বলে দেখানো হয়েছে।

এই গুজব ছড়িয়ে পড়ায় তাঁর মা, গুরুজন ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং অনেকেই ফোন করে তাঁর খোঁজ নিচ্ছেন বলে জানান অভিনেত্রী। কারও মৃত্যুর ভুয়ো খবর বানিয়ে টাকা রোজগারের প্রবণতার তীব্র বিরোধিতা করেছেন তিনি।

সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলটি রিপোর্ট করার এবং এ ধরনের খবরে ক্লিক বা শেয়ার না করার অনুরোধ জানিয়ে ইন্দ্রাণী বলেন, তিনি এখনও বেঁচে আছেন এবং সুস্থ আছেন; সম্প্রতি অসুস্থতার পর ওজন কমলেও এখন কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *