এর আগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ জানায় বিষয়টি বিধানসভার অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত

হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী, বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক হওয়ার মেয়াদ ফুরিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানের। ক’দিন আগেই এ বিষয়ে অভিযোগ জানাতে হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরে আজ, বৃহস্পতিবার বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের কাছে চিঠি জমা দিতে গেলেন তিনি।
এদিন বিধানসভায় গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “আজ এসেছিলাম চিঠি দিতে স্পিকারকে। তবে ঘরে উনি নেই, চিঠি স্পিকারের ঘরে দিতে গেছিলাম। কিন্তু সেখান থেকে জানানো হল, এটা গ্রহণ করা হবে না। মেল মারফত পাঠাব।”
প্রবীণ নেতার বক্তব্য, “কোর্ট যে রায় দিয়েছিল সেই সময়সীমা শেষ হয়েছে গত কুড়ি তারিখ। স্পিকারের কাছে এই অনৈতিক কাজের জন্য অভিযোগ করতে এসেছিলাম। এই মুহূর্তে কোনও বিরোধী দলনেতা নেই। অস্থায়ী বিরোধী দলনেতা বলা হয়েছিল কিন্তু সেই সময়সীমা শেষ আদালতের নির্দেশ অনুযায়ী। সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও বিরোধী দলনেতা সব সুবিধা ভোগ করছে যেটা বেআইনি।”
প্রসঙ্গত, এর আগে এই অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। থানায় অবশ্য কোনও অভিযোগ নেওয়া হয়নি। শোভনদেব জানিয়েছেন, থানা থেকে তাঁকে জানানো হয়েছে, গোটা বিষয়টি বিধানসভার অধ্যক্ষের বিষয়। তাই থানা থেকে কোনওরকম অভিযোগ নেওয়া হবে না। বর্ষীয়ান এই নেতা জানান, বিষয়টি নিয়ে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, বিরোধী দলনেতার মেয়াদ সংক্রান্ত এই বিতর্ক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, আদালতের নির্দেশে নির্ধারিত সময়সীমা শেষ হলেও বিরোধী দলনেতা পদটি থেকে সব সুবিধা ভোগ করা চলছে, যা আইনসম্মত নয়। এই ইস্যুতে তিনি স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন। তবে স্পিকারের তরফে চিঠি গ্রহণ না করা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। আগামীদিনে এই বিতর্ক আরও তীব্র হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
- Pratik Saha
- মেডিক্যাল রিপোর্টে তিনজনের শরীরেই সীসার উপস্থিতি মিলেছে, স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর—শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধেও অভিযোগ November 27, 2026
- 'লুকআউট সার্কুলার নিয়ে টুলুর উদ্বেগের কারণ নেই', পর্যবেক্ষণ বিচারপতি কৃষ্ণ রাওয়ের—আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন টুলু November 27, 2026
- প্রাথমিক তদন্তে অনুমান, শিকারের জন্য পাতা ফাঁদে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু—কয়েকদিন আগেই ফাঁদে জড়িয়ে পড়েছিল বাঘিনী November 27, 2026
- রেডিটে পোস্ট করে জানালেন পুরো ঘটনা—'আজ হাঁটতে বেরিয়েছিলাম আর কোনোভাবে নিজেই খাবার ডেলিভারি করে ফেললাম' November 27, 2026
- বেকারদের মাসে ৫,০০০ টাকা, ছয় বছরে ২৫ লক্ষ যুবককে সরকারি চাকরি ও বয়স্ক মহিলাদের বার্ষিক ৪০,০০০ টাকা পেনশনের প্রতিশ্রুতি November 27, 2026