লাবণী সম্রাজ্ঞীর বায়োপিকে শ্রদ্ধা কাপুর! ‘ঈঠা’ ছবিতে চমকে দেবেন নায়িকা?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তাঁর সহজ-সরল স্বভাব ও অভিনয় দক্ষতার জন্য দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। এবার তিনি অভিনয় করতে চলেছেন কিংবদন্তি মারাঠি লাবণী সম্রাজ্ঞী ভিঠাবাঈ নারায়ণের বায়োপিক ‘ঈঠা’-তে। ভিঠাবাঈ তাঁর ‘লাবণী তামাশা’-র জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন এবং একাধারে নৃত্যশিল্পী, গায়িকা ও তামাশা শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।

শ্রদ্ধা কাপুর কি আধা-মারাঠি?

এই ছবির জন্য শ্রদ্ধা কাপুরকে কেন উপযুক্ত বলে মনে করা হচ্ছে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। জানা যায়, শ্রদ্ধা অর্ধেক মারাঠি এবং অর্ধেক পাঞ্জাবি। ভক্তদের মতে, তাঁর মারাঠি শিকড়ই এই চরিত্রের সঙ্গে তাঁকে সহজে মানিয়ে নিতে সাহায্য করবে। মারাঠি উচ্চারণ, অঙ্গভঙ্গি, সাজপোশাক ও সংস্কৃতির প্রতি তাঁর পরিচিতি ভিঠাবাঈয়ের চরিত্রকে ফুটিয়ে তুলতে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।

শ্রদ্ধার শিকড়ের খোঁজ

মায়ের দিক থেকে মারাঠি যোগসূত্র রয়েছে শ্রদ্ধা কাপুরের। মুম্বাইয়ে মারাঠি সংস্কৃতির আবহেই বড় হয়েছেন তিনি। তাঁর মা শিভাঙ্গী কাপুরের শিকড় মারাঠি ও কোঙ্কনি পরিবারে। দাদু পণ্ঢরীনাথ কোলহাপুরে ছিলেন কোলহাপুরের বাসিন্দা—যিনি দীনানাথ মঙ্গেশকরের ভাইপো এবং লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের খুড়তুতো ভাই। অন্যদিকে, তাঁর দিদা ছিলেন গোয়ার পানাজির।

ভক্তদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার লুক ও প্রস্তুতি ঘিরে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “একদম তোমার মাসি পদ্মিনী কোলহাপুরের মতো দেখতে লাগছে।” আরেকজন মন্তব্য করেছেন, “মারাঠি মুলগি ভাইবস!” কেউ আবার লিখেছেন, “ও মারাঠি, তাই ‘ঈঠা’-র জন্য একদম পারফেক্ট।” পাশাপাশি প্রশংসাসূচক মন্তব্যও চোখে পড়ছে অনুরাগীদের মধ্যে।

‘ঈঠা’ ছবি প্রসঙ্গে

লক্ষণ উটেকর পরিচালিত ‘ঈঠা’ ছবিতে নামভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। প্রখ্যাত মারাঠি তামাশা ও লাবণী শিল্পী ভিঠাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। আগামী ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *