প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বদলাচ্ছে পাঠ্যবই! প্রকাশ্যে নতুন নামের তালিকা

সরকার পরিবর্তনের পর রাজ্যের স্কুলশিক্ষায় পাঠ্যবইয়ের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বেশ কয়েকটি পুরনো পাঠ্যবইয়ের পরিবর্তে নতুন বই নিয়ে আসা হচ্ছে। শুধু বইয়ের নাম পরিবর্তন নয়, নতুন করে পাঠ্যক্রম সাজিয়ে পড়ুয়াদের উপযোগী বই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, পাঠ্যবই ও সিলেবাসের পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পুরনো বইগুলির পরিবর্তে নতুন বই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পড়ুয়াদের বয়স, শিক্ষার স্তর এবং তাঁদের প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন পাঠ্যবই তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরে কাটুম কুটুম-এর পরিবর্তে আসছে রেখাচিত্র এবং মজারু-র পরিবর্তে আসছে রং ও রেখা। প্রথম শ্রেণিতে আমার বই-এর পরিবর্তে নতুন বই নবপল্লব এবং দ্বিতীয় শ্রেণিতে আমার বই-এর পরিবর্তে আসছে নবদিগন্ত। তৃতীয় শ্রেণিতে পাতাবাহার-এর পরিবর্তে নবাঙ্কুর, চতুর্থ শ্রেণিতে পাতাবাহার-এর পরিবর্তে উন্মেষ এবং পঞ্চম শ্রেণিতে পাতাবাহার-এর পরিবর্তে আসছে নবদিশারী।

একইভাবে উচ্চ প্রাথমিক স্তরেও নতুন বই আনা হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে অতীত ও ঐতিহ্য-এর পরিবর্তে আসছে প্রাচীন ইতিহাস এবং আমাদের পৃথিবী-র পরিবর্তে ভূ পরিচয়। সপ্তম শ্রেণিতে অতীত ও ঐতিহ্য-এর পরিবর্তে মধ্য ইতিহাস এবং আমাদের পৃথিবী-র পরিবর্তে ভূ পরিচয়। অষ্টম শ্রেণিতে অতীত ও ঐতিহ্য-এর পরিবর্তে আধুনিক ইতিহাস এবং আমাদের পৃথিবী-র পরিবর্তে ভূ পরিচয় নামে নতুন বই আনা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *