মণীশ শর্মার পরিচালনায় যশরাজের মিউজিক্যাল লাভ স্টোরি: সারা ও অম্বরীশ ভার্মাকে নিয়ে কী খবর?

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির বিপুল সাফল্যের পর এবার পুরোদস্তুর প্রেমের গল্পের ছবিতে দেখা যেতে পারে সারা অর্জুনকে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি হতে চলা এই মিউজিক্যাল লাভ স্টোরি পরিচালনা করবেন মণীশ শর্মা। ছবিতে সারা অর্জুনের বিপরীতে মুখ্য ভূমিকায় অম্বরীশ ভার্মার নাম উঠে এসেছে।

সূত্রের খবর অনুযায়ী, ‘স্বপ্নে ভার্সেস এভরিওয়ান’ দিয়ে পরিচিতি পাওয়া অম্বরীশ ভার্মা এই ছবিতে সারার বিপরীতে অভিনয় করতে পারেন। ২০২৭ সাল থেকে পাঞ্জাবে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। জানা গেছে, এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামায় মোট আটটি গান থাকতে পারে, যা গল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে যশরাজ ফিল্মসের তরফে এখনো ছবিটি বা তার অভিনয়শিল্পীদের নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ ও ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এর মতো রোমান্টিক ছবি উপহার দিয়েছেন মণীশ শর্মা। তাঁর সর্বশেষ পরিচালিত ছবি ছিল ২০২৩ সালের ‘টাইগার ৩’। ফলে অ্যাকশন ঘরানা থেকে আবারও রোমান্টিক গল্পে ফিরতে পারেন এই পরিচালক।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে ‘ইয়ালিনি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সারা অর্জুন। এরপর ২০২৬ সালের মার্চে মুক্তি পায় ‘ধুরন্ধর ২’, যা জনপ্রিয়তা ও বক্স অফিস আয়ে প্রথম পর্বকেও ছাড়িয়ে যায়। সব মিলিয়ে সারা অর্জুন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যবসা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।c

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *