দুর্নীতি দমন কমিশনে কলকাতা পুলিশ কমিশনার! তদন্তে সহযোগিতা ও কর্মী ঘাটতি নিয়ে বৈঠক

রাজ্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের বৈঠক হয়েছে বুধবার। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে শহরে সামনে আসা একাধিক দুর্নীতির মামলায় তদন্তের সময় কলকাতা পুলিশের সহায়তা চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

কর্মীর ঘাটতি নিয়ে আলোচনা সূত্র মারফত জানা যাচ্ছে, দুর্নীতি দমন কমিশনে বর্তমানে বিভিন্ন পদে কর্মীর ঘাটতি রয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী:

  • ডিএসপি (DSP): প্রয়োজন ৪ জন, রয়েছেন মাত্র ১ জন।

  • ইন্সপেক্টর: প্রয়োজন ৪ জন, রয়েছেন ২ জন।

  • সাব-ইন্সপেক্টর: ঘাটতি রয়েছে ১ জনের; বর্তমানে রয়েছেন ৫ জন।

  • কনস্টেবল: প্রয়োজন ১০ জন, আছেন ১ জন।

এছাড়া আরও ২ জন এসপি এবং ১ জন আইজি-র প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের কাছেও অফিসার ও কর্মী চেয়ে কলকাতা পুলিশ কমিশনারকে বুধবার ডেকে পাঠিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান।

ব্রাত্য বসুর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে নতুন করে একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে এবং তদন্তের নির্দেশও এসেছে বলে জানা যাচ্ছে। যৌন হেনস্থা ও ধর্ষণের মতো অভিযোগের পর এবার তাঁর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিশেষ সূত্রে খবর, রাজ্য সরকার গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে এই অভিযোগ জমা পড়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে থাকার সময় তৃণমূল আমলে তিনি বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন; অ্যাকাডেমির পক্ষ থেকে দেওয়া পুরস্কার থেকে শুরু করে বই ছাপানোর ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *