‘পদ্ম ফুলই সবকিছু, কে কে নয় তা সবার জানা’! ভোটের আগে বড় বার্তা যোগীর

আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। বিরোধীরা জোট গড়তে চাইলেও আসন সমঝোতা নিয়ে জট কাটছেই না। একদিকে বিরোধীরা যখন জোটের জট নিয়ে হিমশিম খাচ্ছে, তখন ভোটের আগেই বড় মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক বাক্যে তাঁর বক্তব্য, সকলেই জানেন কে আদতে। উপ-মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর যোগীর এই বক্তব্য সামনে এসেছে, যেখানে বলা হয়েছিল ভোটে কোনও ব্যক্তিগত ক্যারিশমা নয়, আসল হলো প্রতীক।
বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কমল বা পদ্ম ফুলের প্রতীক তার থেকে বড় এবং ‘সবারই জানা আছে কে আসলে কে’। আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য দলের মুখ্যমন্ত্রী প্রার্থীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, তিনি নিজেসহ বিজেপির সব প্রার্থী দলের পদ্ম ফুল প্রতীক নিয়ে ভোটে লড়বেন, যা তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কী বললেন যোগী আদিত্যনাথ? যোগী আদিত্যনাথ বলেন, “সবাইকে পদ্ম ফুলের প্রতীক নিয়ে লড়তে হবে। আমিও পদ্ম ফুলের প্রতীকে লড়ব। পদ্ম ফুল আমাদের জন্য সবকিছু। কে কে নয়, সেটা সবারই জানা।”
কোন আসন থেকে লড়বেন—এমন প্রশ্নে যোগী জানিয়ে দেন, “আমি গোরক্ষপুর থেকে লড়ি; আমি সেই আসন থেকে লড়ছি। পার্টি যা ঠিক করবে, আমি সেখান থেকেই লড়ব।”
বিরোধী জোটে জট ও মতপার্থক্য অন্যদিকে, দফায় দফায় বৈঠক হলেও বিরোধীদের জোটের সমাধানসূত্র এখনও আসেনি; উলটে প্রকাশ্যে আসছে দুদলের মতপার্থক্য। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একদিকে সমাজবাদী পার্টির (সপা) তরফে কংগ্রেসকে ২৬টি আসনের প্রাথমিক প্রস্তাব দেওয়া এবং আলোচনার মাঝেই পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। অন্যদিকে, জোটের জট কাটাতে খোলা চিঠির মাধ্যমে ‘আসন সংখ্যার বদলে জয়ের সম্ভাবনাকে’ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব।
৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেস প্রথমে ১৭০–১৮০টি আসন চাইলেও পরে তাদের দাবি কমিয়ে ১২০–১৩০টির আশপাশে নামিয়ে আনে। কিন্তু দিল্লিতে জোটের বৈঠক চলাকালীনই সপা কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দেয় এবং পশ্চিম উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দুটি আসনসহ মোট পাঁচটি আসনে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে।
আমেঠি ও রায়বরেলি নিয়ে টানাপোড়েন সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জোটের জট হতে পারে সোনিয়া ও রাহুলের কেন্দ্র নিয়েই। ২০২৪ সালের লোকসভা ভোটে আমেঠি ও রায়বরেলি—দুটি আসনই জিতেছে কংগ্রেস; রাহুল গান্ধী রায়বরেলির সাংসদ এবং আমেঠিও কংগ্রেসের দখলে। আমেঠির চারটি এবং রায়বরেলির ছয়টি বিধানসভা আসনে কংগ্রেস লড়তে চাইছে।
তবে সূত্রের তথ্য অনুযায়ী, তাতে রাজি হবে না সমাজবাদী পার্টি। বিধানসভায় যেসব জায়গায় তাদের গ্রাফ ভালো, সেসব জায়গা তারা অন্য কাউকে দিতে চায় না সপা; কারণ বিধানসভার নিরিখে কংগ্রেস সেখানে উল্লেখযোগ্য কিছু করেনি গত নির্বাচনে। সমাজবাদী পার্টি আমেঠির চারটি আসনের মধ্যে দুটি এবং রায়বরেলির ছয়টির মধ্যে চারটি জিতেছে, ফলে পাল্লা ভারী তাদেরই। যদিও সাম্প্রতিক সময়ে সপার ছয়জন বিধায়কের মধ্যে দুজন বিজেপিতে যোগদান করেছেন। এই পরিস্থিতিতে এই দুই কেন্দ্রই জোটের জট আরও বাড়াতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে।