সৃজলার ‘আই লাভ ইউ’ কার জন্য—জিতু না কি শন? দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া

‘বিগ বস বাংলা’-য় জিতু কমলের একাধিক প্রেম প্রস্তাবের পর অবশেষে কি সাড়া দিলেন সৃজলা? এই প্রশ্ন ঘিরেই এখন চর্চা তুঙ্গে। নমিনেশন পর্বের পর দু’জনের খুনসুটির মাঝেই সৃজলার অস্ফুটে ‘আই লাভ ইউ’ বলার মুহূর্ত সামনে আসতেই জল্পনা আরও বেড়েছে।

মঙ্গলবারের পর্বে জিতু কমল দাবি করেছিলেন, সৃজলার মতো স্বাধীনচেতা মেয়ের পক্ষে তাঁর প্রেমিকের সঙ্গে থাকা সম্ভব হবে না; তবে তিনি অপেক্ষা করবেন। এর পরদিনই নমিনেশন পর্ব শেষে দু’জনের মধ্যে খুনসুটি চলে। জিতু ক্রমাগত তাঁর লেগপুল করতে থাকেন এবং একপর্যায়ে তাঁকে একা ছেড়ে কিছুটা স্পেস দিয়ে সরে যান। ঠিক তখনই সৃজলাকে অস্ফুটে ‘আই লাভ ইউ’ বলতে শোনা যায়।

সৃজলার এই মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে। দর্শকদের একাংশের দাবি, অভিনেত্রী হয়তো জিতুকেই মনের কথা জানিয়েছেন এবং তাঁকে ভালোবেসে ফেলেছেন। আবার আরেক অংশের মতে, সৃজলা ক্যামেরার দিকে তাকিয়ে লকেটে হাত রেখে কথাটি আসলে তাঁর প্রেমিক শনকে উদ্দেশ করে বলেছেন, যাতে তিনি আশ্বস্ত হতে পারেন যে সৃজলা এখনও তাঁকেই ভালোবাসেন।

সব মিলিয়ে, জিতু কমল ও সৃজলার এই বিশেষ বন্ধুত্ব আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে দর্শকরা।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *