অনুব্রত-ঘনিষ্ঠকে ঘিরে তীব্র বিক্ষোভ! মনোনয়ন জমা দিতে গিয়ে বিপাকে গগন সরকার?

বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচন ঘিরে মনোনয়ন পর্বের শুরুতেই উত্তেজনা ছড়াল বোলপুরে। অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবব্রত সরকার ওরফে গগন সরকারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের অভিযোগ

প্রায় পাঁচ বছরের অচলাবস্থা কাটিয়ে বিশ্বভারতীর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অভিযোগ, মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অনুব্রত-ঘনিষ্ঠ নেতা গগন সরকার। তাঁর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি বাইকে চাপড় মেরে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগও উঠেছে। শুধু গগন সরকারই নন, তৃণমূলের আরও কয়েকজন পুরনো নেতাকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে।

ভোটের সূচি ও প্রেক্ষাপট

দীর্ঘ সময় ধরে কার্যত নির্বাচনহীন অবস্থায় চলার পর বিশ্বভারতীর এই সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোট ৫৯টি আসনে এই নির্বাচন হবে এবং মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৫৮ জন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা রয়েছে, তবে হাতে কম সময় থাকলেও মনোনয়নের প্রথম দিন থেকেই উত্তেজনা ও সংঘাতের ছবি সামনে আসায় বোলপুরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *