ক্যানভা প্রো থেকে হটস্টার—নতুন রিচার্জে কোন চমক দিল রিলায়েন্স জিও?

নতুন বছর ২০২৭ আসার আগেই গ্রাহকদের জন্য নতুন রিচার্জ পোর্টফোলিও নিয়ে এসেছে রিলায়েন্স জিও। হ্যাপি নিউ ইয়ার ২.০ অফারের আওতায় একগুচ্ছ নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে সংস্থাটি। মাত্র ১৫ টাকায় আনলিমিটেড ডেটা কিংবা গভীর রাতে বাধাহীনভাবে ইন্টারনেট ব্যবহারের বিকল্প যাঁরা খুঁজছিলেন, তাঁদের জন্য নতুন সমাধান হাজির করেছে জিও। স্বল্পমেয়াদি ডেটা প্যাক থেকে শুরু করে ২৮ দিন এবং পুরো এক বছরের মেয়াদের প্ল্যান—সব ধরনের ব্যবহারকারীর কথা মাথায় রেখেই এই নতুন তালিকা সাজানো হয়েছে।

জিও-র হ্যাপি নিউ ইয়ার ২.০-তে ৩৯৯ টাকা এবং ৩,৯৯৯ টাকার আনলিমিটেড ডেটা প্ল্যানের পাশাপাশি ১৫ টাকা ও ২৫ টাকার ফাইভ-জি ডেটা অ্যাড-অনও রয়েছে। পাশাপাশি যাঁরা রাতে বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য ৫০ টাকার আলাদা নাইট ডেটা প্যাকও আনা হয়েছে। কম খরচে প্রয়োজন অনুযায়ী বাড়তি ডেটা ব্যবহারের সুযোগ দেওয়াই এই প্ল্যানগুলোর বড় বৈশিষ্ট্য।

জিও-র নতুন ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ২৮ দিনের বৈধতা নিয়ে এসেছে। এই প্ল্যানে গ্রাহকেরা ফোর-জি-র পাশাপাশি আনলিমিটেড ফাইভ-জি ডেটার সুবিধা পাবেন। সঙ্গে থাকছে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। সংস্থা এটিকে তাদের নতুন ফ্ল্যাগশিপ প্রিপেড প্ল্যান হিসেবে তুলে ধরছে। শুধু ইন্টারনেট ও কলিং নয়, একাধিক ডিজিটাল পরিষেবার সাবস্ক্রিপশনও মিলছে এই প্ল্যানে। ১২ মাসের জন্য ক্যানভা প্রো সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এ ছাড়া জিওহটস্টার মোবাইল, জিওটিভির মাধ্যমে হলিউড কনটেন্ট এবং ফ্যানকোড দেখার সুবিধা থাকছে। গেমিংয়ের জন্য জিওগেমস মোবাইল সাবস্ক্রিপশন এবং জিওএআইক্লাউডে ৫০ জিবি ক্লাউড স্টোরেজও মিলবে। এর সঙ্গে জাস্টডায়াল লাইট, হাইপারলোকাল কুপন এবং ডিজিটাল ডায়েরির মতো সুবিধাও যুক্ত হয়েছে।

যাঁরা ঘনঘন রিচার্জ করার ঝামেলা এড়াতে চান, তাঁদের জন্য ৩,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান এনেছে জিও। ৩৬৫ দিনের বৈধতায় এই প্ল্যানে আনলিমিটেড ফোর-জি ও ফাইভ-জি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএস পাওয়া যাবে। এতে ১২ মাসের ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন, জিওহটস্টার মোবাইল, জিওটিভিতে হলিউড কনটেন্ট ও ফ্যানকোড অ্যাক্সেস এবং জিওএআইক্লাউডে ৫০ জিবি স্টোরেজ দেওয়া হচ্ছে।

স্বল্প সময়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ১৫ ও ২৫ টাকার দুটি নতুন অ্যাড-অন প্যাক চালু হয়েছে। এর মধ্যে ১৫ টাকার প্যাকের মেয়াদ এক দিন এবং ২৫ টাকার প্যাকের মেয়াদ দুই দিন। দুটোতেই আনলিমিটেড ফাইভ-জি ডেটা মিলবে এবং ডাউনলোড সীমা, গতি কমানো বা ব্যবহারে আলাদা কোনও বাধা থাকবে না বলে দাবি করেছে জিও।

রাতভর ইন্টারনেট ব্যবহারের জন্য এসেছে ৫০ টাকার নাইট ডেটা প্যাক। ২৮ দিন ধরে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত আনলিমিটেড ফোর-জি ও ফাইভ-জি ডেটা ব্যবহার করা যাবে। এই সময়ে ব্যবহৃত ডেটা গ্রাহকের দৈনিক মূল ডেটা ব্যালান্স থেকে কাটা যাবে না।

জিও-র ৩৯৯ ও ৩,৯৯৯ টাকার প্ল্যান এবং ২৫ টাকার ফাইভ-জি অ্যাড-অন প্যাক ২৪ নভেম্বর থেকে রিচার্জের জন্য উপলব্ধ হয়েছে। ১৫ টাকার প্যাক আগেই রয়েছে, আর ৫০ টাকার নাইট ডেটা প্যাক ২৬ নভেম্বর থেকে পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *