১০,১৪৬ পদে বড় নিয়োগের ঘোষণা! কোন কোন দফতরে চাকরি? কী বললেন মুখ্যমন্ত্রী?

রাজ্যে মোট ১০,১৪৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, পিএসসি (PSC), পিআরবি (PRB) এবং হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি কিছু ক্ষেত্রে জেলাশাসকের মাধ্যমে প্রকল্পভিত্তিক চুক্তিনির্ভর নিয়োগও করা হবে বলে জানান তিনি।

কোন দফতরে ও কোন পদে নিয়োগ? মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই ১০,১৪৬টি পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরে। এর মধ্যে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলেই (EFR) ১,০০০ জনকে নিয়োগ করা হবে। এছাড়া সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, রাইফেলম্যান এবং অ্যান্টি নারকোটিক্স বিভাগেও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

শিক্ষক নিয়োগ নিয়ে আশ্বাসসাংবাদিক বৈঠকে শিক্ষক নিয়োগ প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পর নতুন যে পরীক্ষা নেওয়া হয়েছে এবং যার ফলাফল প্রকাশিত হয়েছে, সেই ক্ষেত্রেও ধাপে ধাপে নিয়োগ শুরু হবে বলে চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *