বিশেষ: যে দেশে জন্মদিনে শুভেচ্ছা জানানো খারাপ, জেনেনিন আজব কিছু নিয়ম

পৃথিবীতে যত ধরনের মানুষ আছে ঠিক তত ধরনেরই বিশ্বাস আছে। কোথাও মানুষের গায়ে পানি ঢালা ভালো তো কোথাও জন্মদিনে শুভেচ্ছা জানানো খারাপ। আসুন জেনে নেয়া যাক এমনই কিছু অন্ধবিশ্বাসের ব্যপারে।
আমেরিকা
জানলে অবাক হবেন আমেরিকাতে যদি কারওর খারপ ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে সে কাঠে হাত ঠোকে। কাঠে হাত ঠুকলে নাকি খারাপ ভাগ্য অনায়াসেই দূর হয়ে যায়।

তুর্কি
তুর্কির মানুষ মনে করে রাতে চুইনগাম খাওয়া উচিৎ নয়। কারণ রাতে চুইনগাম মৃত মানুষের মাংস হয়ে যায় তাই রাতে চুইনগাম খেতে নেই।

ব্রিটেন
ব্রিটেনের মানুষ মনে করেন যে মাসের প্রথম দিন যদি প্রথম শব্দ ‘ব়্যাবিট ব়্যাবিট’ বলা হয় তাহলে সম্পূর্ণ মাসটি খুব ভালো যায়।

ব্রাজিল
ব্রাজিলের মানুষ মানিব্যাগ কখনো মেঝেতে রাখেন না। কারণ তারা মনে করেন মেঝেতে মানিব্যাগ রাখলে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

রুশ
রুশ দেশে জন্মদিনের আগে কারওকে শুভেচ্ছা জানানো যায় না। এমনকী জন্মদিনের একদিন আগেও কারওকে শুভেচ্ছা জানানো যায় না কারণ এতে সেই ব্যক্তির অমঙ্গল হয় বলে মনে করা হয়।

মেক্সিকো
মেক্সিকোতে দুইটি আয়না সামনা সামনি রাখা যায় না। এতে আয়নার দুনিয়ার দরজা খুলে যায় বলে মনে করা হয়।

সূত্র: নিউজ ১৮

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *