ঐতিহ্য ও শিল্পের মেলবন্ধন! বাংলায় কার্তিক পুজোর কোন অচেনা রূপগুলো চমকে দিচ্ছে?

বাংলার লোকসংস্কৃতি ও উৎসবের রঙে কার্তিক পুজোর এক বর্ণময় ছবি ধরা পড়েছে রাজ্যজুড়ে। দেব সেনাপতি কার্তিকের আরাধনায় কোথাও যেমন ঐতিহ্যের ছোঁয়া, তেমনই কোথাও রয়েছে সৃজনশীলতা ও উদ্ভাবনের চমক।

মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি চিরাচরিত প্রতিমার পাশাপাশি অভিনব ভাবনায় তৈরি প্রতিমাও নজর কাড়ছে; কোথাও আবার সাবুর পাপড় দিয়ে গড়ে তোলা হয়েছে কার্তিক প্রতিমা। পুরাণের পরিচিত গন্ধাসুর বধের কাহিনি থেকে শুরু করে মাটির ছোট ছোট পুতুলের মধ্য দিয়ে জীবন্ত হয়ে উঠছে পৌরাণিক আখ্যান।

আঞ্চলিক রীতি ও লোকবিশ্বাসের টানে বাংলার বিভিন্ন প্রান্তে বাবু কার্তিক, জামাই কার্তিক কিংবা জ্যাংরা কার্তিকের মতো নানা রূপে পূজিত হচ্ছেন দেব সেনাপতি। সব মিলিয়ে, বৈচিত্র্যময় ভাবনা ও ঐতিহ্যের মেলবন্ধনে কার্তিক পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হয়েছে বাংলায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *