বিশ্ব বাংলা গেট ছুঁয়ে দৌড়ানোর দারুণ সুযোগ! মাত্র ৩৯৯ টাকা থেকেই শুরু রেজিস্ট্রেশন, জেনে নিন বিস্তারিত

দৌড়, ফিটনেস, বন্ধুত্ব এবং বাংলার প্রাণবন্ত সংস্কৃতিকে উদযাপন করতে কলকাতায় আবারও আয়োজিত হতে চলেছে ‘News18 Run Bangla Run 2026’। এই বিশেষ দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ কিন্তু ক্রমশ ফুরিয়ে আসছে। পেশাদার দৌড়বিদ থেকে শুরু করে সাধারণ ফিটনেসপ্রেমী, পরিবার কিংবা প্রথমবার দৌড়ে অংশ নিতে আগ্রহী—প্রত্যেকের জন্যই থাকছে বিশেষ বিভাগ।
News18 বাংলার উদ্যোগে এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর ২০২৬। কলকাতার সল্টলেকের গডরেজ ওয়াটারসাইড থেকে দৌড় শুরু হবে এবং সেখানেই এসে শেষ হবে। গডরেজ ওয়াটারসাইড থেকে যাত্রা শুরু করে দৌড়ের রুট এগোবে শহরের অন্যতম আকর্ষণ বিশ্ব বাংলা গেটের দিকে এবং সেখান থেকে পুনরায় নির্ধারিত ভেন্যুতে ফিরে আসবে। যদিও দৌড়ের বিস্তারিত রুট ম্যাপ আয়োজকদের তরফে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
কোন কোন বিভাগে অংশ নিতে পারবেন? অংশগ্রহণকারীদের বয়স ও সক্ষমতার কথা মাথায় রেখে চারটি আলাদা বিভাগ রাখা হয়েছে:
-
১০ কিলোমিটার টাইমড রান: প্রতিযোগিতামূলক দৌড়বিদদের জন্য এই বিভাগ। অংশগ্রহণের ন্যূনতম বয়স ১৬ বছর।
-
৫ কিলোমিটার টাইমড রান: নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় শেষ করার চ্যালেঞ্জ নিতে চাইলে এই বিভাগটি বেছে নেওয়া যাবে। ন্যূনতম বয়স ১০ বছর।
-
৫ কিলোমিটার ফান রান: যাঁরা কেবল দৌড়ের আনন্দ উপভোগ করতে চান, তাঁদের জন্য এই বিভাগ। এখানেও ন্যূনতম বয়স ১০ বছর।
-
২ কিলোমিটার ফান রান: ছোটদের উৎসাহ দিতে থাকছে এই বিশেষ বিভাগ। অন্তত ৬ বছর বয়স হলেই এতে অংশ নেওয়া যাবে।
রেজিস্ট্রেশন ফি কত? বিভাগ অনুযায়ী রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে:
-
১০ কিলোমিটার টাইমড রান: ৮৯৯ টাকা
-
৫ কিলোমিটার টাইমড রান: ৬৯৯ টাকা
-
৫ কিলোমিটার ফান রান: ৫৯৯ টাকা
-
২ কিলোমিটার ফান রান: ৩৯৯ টাকা
আগ্রহীরা অনলাইনে [athlenic.com/news18runbangla26](https://athlenic.com/news18runbangla26) ওয়েবসাইটে গিয়ে সরাসরি নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
অংশগ্রহণকারীরা কী কী সুবিধা পাবেন? প্রতিটি বিভাগের নিবন্ধিত অংশগ্রহণকারীদের দেওয়া হবে বিশেষ ইভেন্ট টি-শার্ট এবং দৌড় সফলভাবে শেষ করার পর ফিনিশার মেডেল। এছাড়া দৌড়ের পথে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং দৌড় শেষে রিফ্রেশমেন্টের বন্দোবস্ত থাকছে। এর পাশাপাশি, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার টাইমড রানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আলাদা টাইমিং বিব। ফিটনেস ও আনন্দের এই সকালে শামিল হতে দ্রুত রেজিস্ট্রেশন সেরে ফেলার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।