সরকারি চাকরির পরীক্ষার ফি সম্পূর্ণ মকুব, জেনেনিন ঠিক কী জানিয়েছেন শুভেন্দু?

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এল এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা। এখন থেকে পশ্চিমবঙ্গের যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য পরীক্ষার্থীদের আর কোনো ফি দিতে হবে না। সমস্ত ক্যাটেগরির চাকরিপ্রার্থীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। খুব শীঘ্রই এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বেকার যুবকদের জন্য ‘ভরসা’ প্রকল্প ও আর্থিক সহায়তা

পরীক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে পরীক্ষার ফি মকুবের পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ নামক একটি নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় স্নাতক এবং স্নাতক নন—এই দুই শ্রেণিতে ভাগ করে বেকারদের ভাতা দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত অন্তত পাঁচ বছর চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। বর্তমানে বিষয়টি নিয়ে সরকারি স্তরে উচ্চপর্যায়ের আলোচনা চলছে।

পূর্ববর্তী সরকারের আমলের কর্মসংস্থান ও ফি নেওয়ার নীতি নিয়ে তীব্র সমালোচনা করে বর্তমান প্রশাসন জানিয়েছে, অতীতে চাকরির পরীক্ষায় আবেদন করতে জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা এবং এসসি-এসটি (SC/ST) প্রার্থীদের ২৫০ টাকা দিতে হতো, অথচ সেই তুলনায় কর্মসংস্থান হয়নি।

বয়সের ঊর্ধ্বসীমায় বড় ছাড় এবং অন্যান্য সিদ্ধান্ত

শুধু ফি মকুব বা আর্থিক সাহায্যই নয়, পরীক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মেনে ২০২৭ সাল থেকে সরকারি চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ১০ বছরের ছাড় দেওয়ারও ঘোষণা করা হয়েছে (উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বয়সের ছাড়ের সময়সীমা নিয়ে রাজ্য প্রশাসনের চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছে ওয়াকিবহাল মহল)। এর ফলে বহু বয়োঃসীমা উত্তীর্ণ চাকরিপ্রার্থী ফের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে কোন কোন দফতরের নিয়োগ প্রক্রিয়ায় এই নিয়মগুলি কার্যকর হবে এবং সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বিশদ বিধি কী হবে, সে বিষয়ে রাজ্য সরকারের তরফে শিগগিরই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। বেকারত্ব দূর করতে এবং পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে সরকারের এই পদক্ষেপে রাজ্যের ছাত্রসমাজ ও চাকরিপ্রার্থীদের মহলে খুশির হাওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *