মাসিক বেতন ৫০ হাজার! কেন্দ্র সরকারের এই সংস্থায় চাকরির বাম্পার সুযোগ, জানুন আবেদনের নিয়ম

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ ‘ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন’ (DIC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাব এই পদে কর্মস্থল দিল্লি হলেও পরবর্তীতে তা পরিবর্তিত হতে পারে।
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত চুক্তিভিত্তিক ‘ইয়ং প্রফেশনাল’ বা তরুণ পেশাদার পদে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে কাজের মেয়াদ ২ বছর হলেও, পরবর্তীতে কাজের প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো হতে পারে। এই দফায় মোট শূন্যপদ রয়েছে ৮টি। যেখানে এআই ইঞ্জিনিয়ার-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার সুযোগ মিলবে।
আবেদনের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (B.E), ব্যাচেলর অফ টেকনোলজি (B.Tech), মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (M.E) অথবা মাস্টার অফ টেকনোলজি (M.Tech) ডিগ্রিধারী কিংবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, নির্দিষ্ট সংশ্লিষ্ট বিভাগে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার বিশদ বিবরণ মূল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
মাসিক বেতন ও আবেদন পদ্ধতি
এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে আকর্ষণীয় অর্থাৎ ৫০ হাজার টাকা করে বেতন পাবেন।
সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া হলো: ১. প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট বা হোমপেজে যান। ২. এরপর ওয়েবসাইটের ‘ক্যারিয়ার’ (Career) অপশনে ক্লিক করুন। ৩. সেখানে সংশ্লিষ্ট নিয়োগের মূল বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। ৪. বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অন্যান্য শর্তাবলি জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।