মাধ্যমিক পাশ থেকে গ্র্যাজুয়েট— ইন্ডিয়ান অয়েলে এক ধাক্কায় ৪x৯ শূন্যপদে বিশাল নিয়োগ! কোনও পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরির সুযোগ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দেশের অন্যতম মহারত্ন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর মার্কেটিং ডিভিশন (পূর্বাঞ্চল)-এর তরফে মোট ৪০৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টেকনিশিয়ান, ট্রেড এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস— এই সমস্ত পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে তৈরি মেধা তালিকার মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিবরণ
আইওসিএল-এর এই নিয়োগে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন তরুণ-তরুণীদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। পদগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
-
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice): মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০% নম্বর এবং এসসি/এসটি/পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫% নম্বর থাকা আবশ্যক।
-
ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice): দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এনসিভিটি (NCVT) বা এসসিভিটি (SCVT) স্বীকৃত ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক বা মেশিনিস্ট ট্রেডে ২ বছরের আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে।
-
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentice): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ (BA), বিকম (B.Com), বিএসসি (B.Sc) বা বিবিএ (BBA) ডিগ্রি থাকতে হবে এবং অন্তত ৫০% নম্বর (সংরক্ষিত শ্রেণির জন্য ৪৫%) পেতেই হবে। তবে বিই (B.E.)/বিটেক (B.Tech), এমবিএ (MBA), এমসিএ (MCA), সিএ (CA) বা এলএলবি (LLB) ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
-
ডেটা এন্ট্রি অপারেটর: নতুন বা ফ্রেশারদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি পাস করা বাধ্যতামূলক। এছাড়া যাঁদের স্কিল সার্টিফিকেট রয়েছে, তাঁদের অবশ্যই ‘ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর’ (Domestic Data Entry Operator) সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা এবং উত্তীর্নের সাল
-
বয়সসীমা: আগামী ৩০ নভেম্বর, ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এর মধ্যে এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।
-
শিক্ষাগত যোগ্যতা অর্জনের সময়সীমা: টেকনিশিয়ান ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা অবশ্যই ১ এপ্রিল, ২০২৩ থেকে ৩০ নভেম্বর, ২০২৬-এর মধ্যে সম্পন্ন হতে হবে। অন্যদিকে, আইটিআই এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ১ এপ্রিল, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২৬-এর মধ্যে অর্জিত হওয়া বাধ্যতামূলক।
আবেদনের শেষ তারিখ
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বর, ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেকারত্ব দূর করতে এবং কেরিয়ার গড়তে এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না রাজ্যের তরুণ-তরুণীরা।