চিকিৎসার খরচে সাধারণ মানুষের স্বস্তি! এক দশকে কীভাবে বদলে গেল দেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র?

চিকিৎসার খরচ নিয়ে চিন্তা থাকে কম-বেশি সকলেরই। হঠাৎ করে পরিবারে কোনো বড় রোগ বা বিপদ এলে চিকিৎসার জন্য ঠিক কত খরচ হবে, তা নিয়ে সংশয়ে থাকেন সাধারণ মানুষ। তবে স্বস্তির খবর হলো, বিগত কয়েক বছরে দেশের স্বাস্থ্যখাতের সেই চেনা ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত ‘ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস ২০২৩-২৪’ (National Health Accounts 2023-24) রিপোর্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় যেমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তেমনই চিকিৎসার জন্য সাধারণ মানুষের নিজস্ব পকেট থেকে খরচের (Out-of-Pocket Expenditure) হারও দ্রুত কমছে।

সরকারি ব্যয় তিনগুণেরও বেশি বৃদ্ধিরিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে স্বাস্থ্যখাতে সরকারের মোট খরচ ছিল প্রায় ১.৩০ লক্ষ কোটি টাকা। আর ২০২৩-২৪ অর্থবছরে তা লাফিয়ে বেড়ে পৌঁছেছে ৪.১৪ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ, গত এক দশকে সরকারি স্বাস্থ্যখাতে ব্যয় তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি প্রতি নাগরিকের পিছনের সরকারি স্বাস্থ্যখরচও নাটকীয়ভাবে বেড়েছে। ২০১৩-১৪ সালে যেখানে মাথাপিছু সরকারি স্বাস্থ্যব্যয় ছিল মাত্র ১,০৪২ টাকা, ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ২,৯৫৯ টাকা।

সাধারণ মানুষের পকেট থেকে খরচ কমল ২১.৫ শতাংশএই রিপোর্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত খরচ হ্রাস পাওয়া। মোট স্বাস্থ্যখরচের মধ্যে আমজনতার নিজস্ব পকেট থেকে দেওয়া অর্থের অংশ ২০১৩-১৪ সালের ৬৪.২ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কমে ২০২৩-২৪ সালে ৪২.৭ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, এক দশকে সাধারণ মানুষের পকেট থেকে চিকিৎসা বাবদ খরচ কমেছে ২১.৫ শতাংশ। পাশাপাশি স্বাস্থ্যখাতে সামাজিক সুরক্ষার অংশও ৬ শতাংশ থেকে বেড়ে ১১ শতাংশে উন্নীত হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও সরকারি উদ্যোগদেশের সাধারণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় সরকারি বিনিয়োগ বাড়ানো হয়েছে বহুগুণ। ২০২৩-২৪ সালে কেবল প্রাথমিক স্বাস্থ্যখাতেই সরকারের ব্যয় প্রায় ১.৫৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। সরকারের দাবি, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান আরোগ্য মন্দির, বিনামূল্যে ওষুধ ও ডায়াগনস্টিক পরিষেবা, জনঔষধি কেন্দ্র এবং বিভিন্ন স্বাস্থ্যবিমা প্রকল্পের মতো যুগোপযোগী উদ্যোগগুলি চিকিৎসা পরিষেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে সাহায্য করছে।

সার্বিকভাবে, সরকারের তরফ থেকে স্বাস্থ্যখাতে পরিকাঠামো উন্নয়ন এবং জনমুখী জনস্বাস্থ্য প্রকল্পের সঠিক বাস্তবায়ন দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *