আদিবাসী ভাই-বোনদের মন জয় করলেন মোদি! বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে গড়চিরোলি থেকে এল বড় বার্তা

আদিবাসী সমাজ ও দেশের স্বাধীনতা সংগ্রামে ভগবান বীরসা মুন্ডার অবদানকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে পালিত হচ্ছে ‘জনজাতীয় গৌরব দিবস’। এদিনের অনুষ্ঠানে মহারাষ্ট্রের গড়চিরোলি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের নানা কুশলবার্তা নেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত জনজাতি সমাজের মানুষ ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে তাঁর এই মতবিনিময় বেশ সাড়া ফেলে দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক স্তরে ও স্থানীয় মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আদিবাসী সংস্কৃতির সংরক্ষণ এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের গুরুত্বও এদিন তুলে ধরা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *