অসুস্থ শরীর নিয়েও বড় বার্তা! রাজনীতির সঙ্গে আধ্যাত্মিক চেতনা জোড়ার পক্ষে সওয়াল করলেন রাজনাথ সিং

দেশের রাজনীতি কেবল ক্ষমতা ধরে রাখা বা নির্বাচন জেতার মাধ্যম হওয়া উচিত নয়, বরং তা হওয়া উচিত নৈতিকতা ও জনস্বার্থ দ্বারা পরিচালিত। লখনউয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই সুরেই রাজনীতির বর্তমান গতিপ্রকৃতি নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, রাজনীতির সঙ্গে নীতি ও আধ্যাত্মিক চেতনা যুক্ত হলেই তবেই তার প্রকৃত উদ্দেশ্য সফল হতে পারে, যাকে তিনি ‘রাজনীতির আধ্যাত্মিকরণ’ বলে অভিহিত করেছেন।

ব্রহ্ম কুমারির অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর বার্তা সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ‘ব্রহ্ম কুমারির’ প্রতিষ্ঠালগ্ন থেকে ৯০ বছর এবং লখনউয়ে তাদের আধ্যাত্মিক পরিষেবার ৭২ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ‘দিব্য সংস্কৃতি ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ বিষয়ে আলোকপাত করেন রাজনাথ সিং। বাহ্যিক অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মানুষের অন্তর্জগতের বিকাশ এবং তরুণ প্রজন্মকে কেবল কেরিয়ার নয়, বরং চরিত্র গঠনে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।

লখনউয়ের প্রতি বিশেষ টান ও অসুস্থতা উপেক্ষা করে উপস্থিতি নিজের লোকসভা কেন্দ্র লখনউয়ের প্রতি গভীর টানের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেননি। জনসেবা এবং আত্মিক মূল্যবোধের মেলবন্ধনেই যে প্রকৃত রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে, তাঁর এই উপস্থিতি ও বক্তব্য তারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। রাজনৈতিক মহলে রাজনাথের এই ‘আধ্যাত্মিক রাজনীতি’-র বার্তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *