কোন কোন বিচারক তৃণমূল, কোন কোন বিচারক বিজেপি? তালিকা দিন!” হাইভোল্টেজ সিকিউরিটি মামলায় বিচারপতির কড়া প্রশ্নে তোলপাড়

বাড়ির গেটের সামনে সজোরে চলছে বুলডোজার অ্যাকশন! নিমেষেই ভেঙে ফেলা হলো পুলিশি সেন্ট্রি কিয়স্ক, কেটে ফেলা হলো নিরাপত্তার লোহার কালো গেটও। নিজের এবং পরিবারের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করে এবার সরাসরি দেশের নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর মাধ্যমে ই-মেল পাঠিয়ে এই গোটা ঘটনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

কমিশনের দরবারে অভিষেকের আইনজীবীর বিস্ফোরক অভিযোগ

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠানো ওই ই-মেলে চাঞ্চল্যকর অভিযোগ তুলে জানানো হয়েছে যে, কালীঘাট রোডের বাড়ি এবং দলীয় অফিসে বারবার গভীর নজরদারি চালানো হচ্ছে এবং লাগাতার হামলা চলছে। প্রতীক-যুদ্ধের এই অত্যন্ত সংবেদনশীল সময়ে দলের জমা দেওয়া হলফনামার গুরুত্বপূর্ণ নথিগুলো বলপূর্বক ছিনিয়ে নেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমনকি বিরোধীরা সেই সমস্ত গোপনীয় নথি নষ্ট বা বিকৃত করার চেষ্টা করতে পারে বলেও অভিযোগ তুলেছেন অভিষেকের আইনজীবীরা।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’-এর পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল নথি জমা দেওয়ার শেষ দিন। ঠিক তার আগেই এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

হাইকোর্টে হাইভোল্টেজ সিকিউরিটি মামলার শুনানি

অন্যদিকে, এদিন কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেও রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে। মামলার সওয়াল-জবাব চলাকালীন বিচারপতি কৃষ্ণ রাওয়ের মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। শুনানির মাঝে বিচারপতি সরাসরি অভিষেকের আইনজীবীর কাছে প্রশ্ন রেখে বলেন, “কোন কোন বিচারক তৃণমূলের, কোন কোন বিচারক বিজেপির, তার তালিকা দিন।”

এদিন শুনানিতে অভিষেকের আইনজীবী দাবি জানান যে, নিরাপত্তা সংক্রান্ত রিভিউ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জেড প্লাস’ (Z+) নিরাপত্তা বহাল রাখা হোক। মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কীভাবে হঠাৎ করে বাড়ির বাইরের পুলিশের কিয়স্ক সরিয়ে নেওয়া হলো, সেই প্রশ্নও তোলা হয়। এর বিপরীতে রাজ্য সরকারের আইনজীবী জানান যে, গত ১২ মে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তবে জয়েন্ট কমিশনার (সিকিওরিটি) কেন এই নিরাপত্তা অপসারণের বিষয়ে যথাযথ রিভিউ করলেন না, তা নিয়ে খোদ বিচারপতির তরফ থেকেও তীব্র প্রশ্ন তোলা হয়েছে। সব মিলিয়ে বুলডোজার কাণ্ড ও নিরাপত্তা নিয়ে টানটান উত্তেজনায় এখন ফুটছে রাজ্য রাজনীতি।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *