প্রবীণদের যুগ শেষ! ৪০-এর কম বয়সীদের প্রার্থী করতে বিরাট মাস্টারস্ট্রোক কংগ্রেসের, আনল ‘পুর-পঞ্চায়েত টাস্ক ফোর্স’

রাজনৈতিক পালাবদলের পর বঙ্গ রাজনীতিতে নিজেদের জমি শক্ত করতে এবার সম্পূর্ণ নতুন ছকে এগোচ্ছে কংগ্রেস। আসন্ন স্থানীয় নির্বাচন ও বিশেষ করে কলকাতা ও হাওড়া পুরসভাকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে যুব কংগ্রেস। বয়স ৪০ বছরের কম—এমন তরুণ মুখ ও নতুন প্রজন্মকে সরাসরি রাজনীতির মূলস্রোতে আনতে চালু করা হচ্ছে অভিনব কর্মসূচি ‘পুর-পঞ্চায়েত টাস্ক ফোর্স’।

দলীয় সূত্রে খবর, শুধুমাত্র বাংলাতেই নয়, গোটা দেশজুড়েই এই কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। আগ্রহী তরুণ-তরুণী যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী, তাঁদের জন্য একটি বিশেষ কিউআর (QR) কোডের ব্যবস্থা করা হয়েছে। ওই কোড স্ক্যান করে প্রার্থীরা নিজেদের সমস্ত বিস্তারিত তথ্য জমা দিতে পারবেন। এরপর দলের প্রতিনিধিরা সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন।

এই কর্মসূচির মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখতে তিন স্তরের কঠোর যাচাই প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে দল। প্রথমে স্থানীয় ব্লক স্তর, এরপর জেলা নেতৃত্ব এবং সবশেষে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কো-অর্ডিনেটররা সমস্ত দিক খতিয়ে দেখে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন। রাজনীতির মাঠে পোড়খাওয়া প্রবীণদের ভিড় এড়িয়ে এবার পুরোপুরি তরুণ প্রজন্মের হাত ধরে ঘুরে দাঁড়াতে কংগ্রেসের এই মেগা স্ট্র্যাটেজি কতটা সফল হয়, সেটাই এখন দেখার!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *