ভুয়োদের কড়া শাস্তি, আর ৭ লক্ষ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

পশ্চিমবঙ্গ আবাস যোজনায় (Paschim Banga Awas) আরও এক বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রথম দফায় ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তার পর, এবার আরও ৭ লক্ষ উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। আগামিকাল অর্থাৎ শুক্রবার নবান্ন সভাঘর থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা হস্তান্তর করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।
কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে অতীতে ‘বাংলার বাড়ি’ এবং পরবর্তীতে ‘পশ্চিমবঙ্গ আবাস’ নাম দিয়ে প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার যাচাই পর্ব সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা মেটানোর কাজ শুরু করল বর্তমান বিজেপি সরকার।
পাশাপাশি, পূর্বের সরকারের আমলের আবাস যোজনায় প্রায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার হদিশ মিলেছে। তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আগামী ডিসেম্বরের মধ্যে ওই ভুয়ো উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না ফেরালে জানুয়ারি মাসেই তাঁদের বিরুদ্ধে সরাসরি এফআইআর (FIR) দায়ের করার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবাস প্রকল্পে স্বচ্ছতা ও দুর্নীতি দমনে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।