চারিদিকে প্লাস্টিকের বালতি আর বৈদ্যুতিক সরঞ্জামের স্তূপ! শাসকদলের কাণ্ডকারখানায় শোরগোল
November 10, 2026

শাসকদলের দলীয় কার্যালয়ের অন্দরে সরকারি সম্পত্তি মজুত রাখার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের ভেতর স্তূপাকারে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য প্লাস্টিকের বালতি। শুধু বালতিই নয়, তার সঙ্গে উদ্ধার হয়েছে পৌরসভার একাধিক দামি লাইট এবং নানা ধরনের বৈদ্যুতিক সরঞ্জামও। সরকারি উন্নয়নমূলক বা জনকল্যাণমূলক কাজের সামগ্রী কীভাবে শাসকদলের পার্টি অফিসে এল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। ঘটনার জেরে স্থানীয় স্তরে রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেড়ে গেছে।