Recipe: বিকেলের চায়ের সঙ্গে খান মুচমুচে বাঁধাকপির বড়া, শিখেনিন বানানোর পদ্ধতি

বাঁধাকপি এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। ছোট থেকে বড়—কমবেশি প্রায় সবাই এই সবজিটি খেতে ভালোবাসেন। ডাল-ভাত হোক কিংবা বিকেলের মুড়ি, বাঁধাকপির নানা পদ যেন খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে বাঁধাকপি দিয়ে তৈরি বিভিন্ন পদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মচমচে ‘বাঁধাকপির বড়া’। ছোট-বড় সকলেরই অত্যন্ত পছন্দের এই সুস্বাদু খাবারটি খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। দেখে নিন এর সহজ রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
-
মাঝারি আকৃতির বাঁধাকপির অর্ধেক অংশ মিহি করে কুচিয়ে নেওয়া
-
আধা কাপ পেঁয়াজ কুচি
-
১টি ছোট আলু কুচি
-
২টি ডিম
-
১/৪ চা চামচ বেকিং পাউডার
-
১ টেবিল চামচ চালের গুঁড়ো
-
৪-৫টি কাঁচালঙ্কা কুচি
-
আধা চা চামচ আদা-রসুন বাটা
-
২ চা চামচ ধনেপাতা কুচি
-
স্বাদমতো নুন
-
ভাজার জন্য পরিমাণমতো তেল
রান্নার সহজ প্রণালী
১. প্রথমে বাঁধাকপি, আলু, পেঁয়াজ এবং কাঁচালঙ্কা খুব ভালো করে মিহি কুচি করে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন কুচি যেন মিহি হয়, নতুবা ভাজার সময় সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হবে না। একইভাবে ধনেপাতাও মিহি করে কুচিয়ে নিন। ২. এবার একটি আলাদা পাত্রে দুটি ডিম ভালো করে ফেটিয়ে পাশে রাখুন। ৩. একটি বড় পাত্রে চালের গুঁড়ো, বেকিং পাউডার, আদা-রসুন বাটা ও স্বাদমতো নুন একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ৪. এই মিশ্রণের মধ্যে কেটে রাখা বাঁধাকপি, আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন। ৫. মাখানো হয়ে গেলে মিশ্রণটি ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। এই সময়ের মধ্যে সবজি থেকে জল বেরিয়ে মিশ্রণটি সেট হয়ে যাবে।
ভাজার টিপস
কড়াইতে মাঝারি আঁচে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে বাঁধাকপির মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে হাতের সাহায্যে গোল আকৃতি বা চ্যাপ্টা করে তেলের মধ্যে ছেড়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে বড়ার উভয় পিঠ সোনালী ও লালচে-বাদামী করে ভেজে নিন।
ভাজার পর তেল ভালো করে ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন। ভাতের সঙ্গে কিংবা বিকেলের জলখাবারে মুড়ির সঙ্গে এই মুচমুচে বাঁধাকপির বড়া বা পকোড়া জাস্ট জমে যাবে! সিস বা রায়তার সঙ্গেও এটি খেতে দারুণ লাগে।