পারিবারিক সম্পত্তি নিয়ে বড় রায়! দাদুর সম্পত্তিতে নাতির দাবি খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দিল…

পারিবারিক সম্পত্তি এবং উত্তরাধিকারের দাবি ঘিরে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। দাদুর থেকে বাবার পাওয়া সম্পত্তিতে জন্মসূত্রে নাতির কোনো আইনি অধিকার নেই বলেই সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। হিন্দু উত্তরাধিকার আইন (Hindu Succession Act)-এর বিধানকে স্পষ্ট করে বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ এবং বিচারপতি সুনীতা আগরওয়ালের বেঞ্চ এই মামলার শুনানিতে এই রায় প্রদান করেছে। দেশের আইনি মহলে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঠিক কী ছিল এই মামলার প্রেক্ষাপট? আইনি লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ১৯৯৭ সালে। সেই সময় এক নাবালক হিসেবে মায়ের মাধ্যমে আদালতে মামলাটি দায়ের করেছিলেন মূল মামলাকারী। তাঁর দাবি ছিল, প্রায় ১,৮১১ স্কোয়ারফুট আয়তনের একটি সম্পত্তির অর্ধেকের আইনি অধিকার তাঁর রয়েছে। ওই সম্পত্তিটি মূলত তাঁর ঠাকুরদা এন রামকৃষ্ণের মালিকানাধীন ছিল এবং সেই সূত্রে তাঁর বাবা ও তাঁর নিজেরও ওই সম্পত্তিতে অধিকার জন্মায়।

মামলা সূত্রে জানা যায়, অতীতে একটি আপস মামলার মাধ্যমে আবেদনকারীর বাবা ওই সম্পত্তির অধিকার লাভ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ১৯৯৭ সালে সেই সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরেই মূলত বিবাদের সূত্রপাত হয়। আইনি জট কাটানোর জন্য মামলাটি বিভিন্ন স্তর পেরিয়ে অবশেষে সুপ্রিম কোর্টে পৌঁছয়।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ: আইনজীবীদের একাংশের মতে, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে পারিবারিক সম্পত্তি বন্টন এবং উত্তরাধিকার সংক্রান্ত মামলাগুলির ক্ষেত্রে একটি স্পষ্ট আইনি নজির তৈরি হলো। দাদুর সম্পত্তিতে নাতির সরাসরি জন্মগত অধিকার না থাকার এই রায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে এক বড় মোড় এনে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *