নভেম্বরের স্যালারি স্লিপে বিরাট লাফ! ৪ মাসের মোটা টাকা বকেয়াসহ ঢুকছে অ্যাকাউন্টে, কার কত বাড়ছে?

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর এবার রাজ্য সরকারি কর্মীদের জন্যও রাজকোষ খুলে দিল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। উৎসবের মরশুমে রাজ্যের লাখ লাখ কর্মচারীকে বড়সড় উপহার দিয়ে মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
এই সিদ্ধান্তের ফলে কর্মচারীদের প্রাপ্ত মোট ডিএ তাঁদের বেসিক স্যালারির ৬০ শতাংশ থেকে বেড়ে সোজা ৬৩ শতাংশে পৌঁছে গেল। সরকারের এই পদক্ষেপে আর্থিক দিক থেকে বড়সড় স্বস্তি মিলতে চলেছে সরকারি কর্মী মহলে।
কারা কারা পাবেন এই বর্ধিত ডিএ-র ফায়দা?
ইউপি সরকারের এই সিদ্ধান্ত কেবল সরকারি দপ্তরের নিয়মিত কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রত্যক্ষ লাভ পাবেন:
-
রাজ্য সরকারের সমস্ত স্থায়ী কর্মী।
-
সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি প্রতিষ্ঠানের স্টাফ।
-
পৌরনিগমের কর্মচারীবৃন্দ।
-
ওয়ার্ক চার্জড কর্মী।
-
ইউজিসি (UGC) স্কেলে কর্মরত আধিকারিক ও কর্মচারী।
কবে থেকে কার্যকর এবং অ্যাকাউন্টে ঢুকবে কত মাসের এরিয়ার?
সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, এই বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে। কর্মচারীরা এই বাড়তি টাকা ২০২৬ সালের নভেম্বর মাসের বেতনের সঙ্গেই হাতে পাবেন।
সবচেয়ে আনন্দের বিষয় হলো, নভেম্বর মাসের বেতনে সেই মাসের বর্ধিত ডিএ তো থাকছেই, সেই সঙ্গে জুলাই থেকে অক্টোবর—এই বকেয়া ৪ মাসের এরিয়ার (Arrear) একলপ্তে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ফলে নভেম্বরের শেষে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে যে মোটা অঙ্কের টাকা জমা হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
কার বেতন প্রতি মাসে কত টাকা বাড়বে?
ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর বাস্তবে কার বেতন কত বাড়তে চলেছে, তা নির্ভর করছে কর্মচারীর মূল বেতন বা বেসিক স্যালারির ওপর। নিচে তার বিস্তারিত হিসাব দেওয়া হলো:
-
৫০,০০০ টাকা বেসিক স্যালারি যাদের: ৩ শতাংশ ডিএ বাড়ার অর্থ হলো প্রতি মাসের বেতনে সরাসরি ১,৫০০ টাকা অতিরিক্ত যুক্ত হওয়া। আগে ৬০% হিসেবে ডিএ মিলত ৩০,০০০ টাকা, ফলে বেসিক মিলিয়ে মোট হতো ৮০,০০০ টাকা। এখন ৬৩% ডিএ হওয়ায় তা দাঁড়িয়েছে ৩১,৫০০ টাকায়। অর্থাৎ নভেম্বর থেকে মূল বেতন ও ডিএ মিলিয়ে হাতে আসবে মোট ৮১,৫০০ টাকা।
-
৬০,০০০ টাকা বেসিক স্যালারি যাদের: উচ্চ বেতনমানের কর্মচারীরা এই বৃদ্ধিতে আরও বড় ফায়দা পাবেন। যাাঁদের বেসিক ৬০,০০০ টাকা, তাঁদের স্যালারিতে নভেম্বর থেকে প্রতি মাসে ১,৮০০ টাকা করে লাফ আসবে। এতদিন তাঁদের ডিএ ছিল ৩৬,০০০ টাকা, যা এখন বেড়ে হচ্ছে ৩৭,৮০০ টাকা।
-
৭০,০০০ টাকা বেসিক স্যালারি যাদের: যাঁদের মূল বেতন ৭০,০০০ টাকা, ৩% ডিএ বাড়ায় তাঁদের প্রতি মাসের বেতনে ২,১০০ টাকার বিশাল লাফ দেখা যাবে। আগে তাঁরা ৪২,০০০ টাকা ডিএ পেতেন, যা এখন বেড়ে দাঁড়াচ্ছে ৪৪,১০০ টাকায়।
এক নজরে বেসিক স্যালারি ও ৪ মাসের এরিয়ারের সম্পূর্ণ হিসেব
অর্থাৎ, যেসব কর্মচারীর বেসিক স্যালারি ৭০ হাজার টাকা, তাঁরা নভেম্বরে বর্ধিত ২,১০০ টাকার পাশাপাশি চার মাসের এরিয়ার বাবদ একলপ্তে ৮,৪০০ টাকা বাড়তি পাবেন। এতে সরকারি কর্মচারীদের পরিবারে এখন শুধুই খুশির হাওয়া।