উৎসবে গাড়ি কেনা মিস হয়েছে? নভোম্বরে মারুতির গাড়ি কিনলেই ১.৩৬ লক্ষ টাকার মহাধামাকা অফার!

দীপাবলি ও অন্যান্য উৎসবে গাড়ির কেনাকাটা না করতে পারলেও মন খারাপ করার কিছু নেই! উৎসবের আবহ শেষ হলেও গাড়িপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে গাড়ি প্রস্তুতকারী শীর্ষ সংস্থা Maruti Suzuki। নভেম্বর ২০২৬ জুড়ে তাদের প্রিমিয়াম শোরুম Nexa ডিলারশিপের মাধ্যমে একাধিক জনপ্রিয় মডেলে আকর্ষনীয় ছাড় ও বিশেষ অফার দেওয়ার কথা ঘোষণা করেছে এই অটো জায়ান্ট।
ডিজিটাল ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ বেনিফিট কিংবা করপোরেট ছাড়—সব মিলিয়ে এই মাসে সংস্থাটির জনপ্রিয় এসইউভি Grand Vitara কেনায় মিলতে পারে সর্বোচ্চ ১.৩৬ লক্ষ টাকা পর্যন্ত বড় সাশ্রয়ের সুযোগ। ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই লিমিটেড পিরিয়ড সুবিধা কার্যকর থাকবে।
কোন মডেলে কত ছাড়? একনজরে Nexa-র অফার তালিকা
মারুতির ফ্ল্যাগশিপ ও জনপ্রিয় মডেলগুলির ক্যাটাগরি অনুযায়ী ছাড়ের পরিমাণ সাজানো হলো:
-
Maruti Suzuki Grand Vitara (সর্বোচ্চ ১.৩৬ লক্ষ টাকা ছাড়):
-
পেট্রোল FWD ভার্সন: এই মডেলে সবচেয়ে বেশি, অর্থাৎ সর্বোচ্চ ১.৩৬ লক্ষ টাকা সুবিধা মিলছে।
-
পেট্রোল AWD ভার্সন: সর্বমোট ১.১৫ লক্ষ টাকার ছাড়ের সাথে থাকছে বিনামূল্যে ৫ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি।
-
স্ট্রং হাইব্রিড (Strong Hybrid) ভার্সন: সর্বোচ্চ ১.২০ লক্ষ টাকার অফারের সঙ্গে ৫ বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং যোগ্যতার ভিত্তিতে রোড ট্যাক্সে ছাড় সুবিধা।
-
CNG ভার্সন: সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড়।
-
(এক্স-শোরুম দাম: ১০.৭৭ লক্ষ থেকে ১৯.৬২ লক্ষ টাকা)
-
-
Maruti Suzuki Invicto (৯৫,০০০ টাকা পর্যন্ত ছাড়):সংস্থার প্রিমিয়াম MPV ইনভিক্টো কেনায় এক্সচেঞ্জ বোনাস, লয়ালটি ইনসেনটিভ এবং করপোরেট অফার মিলিয়ে মোট ৯৫,০০০ টাকা সাশ্রয় সম্ভব। তবে এই গাড়িতে সরাসরি কোনও ক্যাশ ডিসকাউন্ট নেই।(এক্স-শোরুম দাম: ২৫.০২ লক্ষ থেকে ২৮.৭১ লক্ষ টাকা)
-
Maruti Suzuki XL6 (৬১,০০০ টাকা পর্যন্ত ছাড়):জনপ্রিয় এই ফ্যামিলি ক্যাটাগরি MPV-র পেট্রোল ভ্যারিয়েন্টে মিলছে ৬১,০০০ টাকা এবং CNG মডেলে ৫০,০০০ টাকা পর্যন্ত বোনাস সুবিধা।(এক্স-শোরুম দাম: ১১.৬২ লক্ষ থেকে ১৪.৫২ লক্ষ টাকা)
-
Maruti Suzuki Jimny (৩৫,০০০ টাকা নগদ ছাড়): অফ-রোডার এই এসইউভি-তে গ্রাহকরা পাবেন সরাসরি ৩৫,০০০ টাকার ফ্ল্যাট ক্যাশ ডিসকাউন্ট। তবে এর সাথে বাড়তি কোনও এক্সচেঞ্জ বোনাস থাকছে না।(এক্স-শোরুম দাম: ১২.৫৯ লক্ষ থেকে ১৪.৫২ লক্ষ টাকা)
-
Maruti Suzuki Fronx (২৭,১০০ টাকা পর্যন্ত ছাড়):ফ্রঙ্কসের টার্বো-পেট্রোল (Turbo-Petrol) সংস্করণে পাওয়া যাবে ২৭,১০০ টাকা ছাড়। সাধারণ ১.২ লিটার পেট্রোল সংস্করণে ২২,১০০ টাকা এবং CNG সংস্করণে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে।(এক্স-শোরুম দাম: ৬.৯০ লক্ষ থেকে ১১.৮৯ লক্ষ টাকা)
-
Maruti Suzuki e Vitara (৩০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস):মারুতির ইলেকট্রিক ফ্ল্যাগশিপ ই-ভিটারা কিনলে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুবিধা থাকবে। এছাড়া বিনামূল্যে একটি হোম চার্জার (Home Charger) এবং সেটি বিনা খরচে ইনস্টলেশনের সুবিধাও দেওয়া হচ্ছে।(এক্স-শোরুম দাম: ১৬.১৯ লক্ষ থেকে ১৯.৯৯ লক্ষ টাকা)
(বিশেষ দ্রষ্টব্য: এই মাসে Nexa রেঞ্জের অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক Baleno-তে সংস্থা প্রাতিষ্ঠানিকভাবে কোনো ছাড় ঘোষণা করেনি।)
গাড়ি কেনার আগে গ্রাহকদের যে বিষয়টি মনে রাখতে হবে
নভেম্বর ২০২৬ জুড়ে এই আকর্ষণীয় সমস্ত অফার কার্যকর থাকবে। তবে শহর, শোরুমের উপলব্ধ স্টক এবং ভ্যারিয়েন্টভেদে চূড়ান্ত ছাড়ের অংক কিছুটা কম-বেশি হতে পারে। ফলে আপনার পছন্দের Nexa মডেলটি বুকিং করার আগে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করে অন-রোড প্রাইস ও চূড়ান্ত ক্যাশ ডিসকাউন্টের হিসাব জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।