উৎসবের মরশুমে কপালে চিন্তার ভাঁজ! হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস জামশেদপুরের ফুলের খেত

দীপাবলি এবং ছট পুজোর মতো বড় উৎসবগুলির প্রাক্কালে যখন বাজারে ফুলের চাহিদা তুঙ্গে, ঠিক সেই সময়ই প্রকৃতি ডেকে আনল চরম বিপর্যয়। জামশেদপুরের পাটমাদা (Patamda) এলাকার গাঁদা ফুল চাষিদের কপালে এখন চিন্তার গভীর রেখা। গত পাঁচ দিন ধরে চলা অবিরাম ও অসময়ের বৃষ্টির কারণে খেতের সমস্ত গাঁদা ফুলের গাছ পচে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
উৎসবের বাজারে বড় আর্থিক ধাক্কা:
বাঙালির বা ভিন রাজ্যের উৎসব মানেই ঘর সাজানো থেকে শুরু করে পুজো-পার্বণে গাঁদা ফুলের কদর থাকে সবচেয়ে বেশি। এই সুদিনেই ভালো আয়ের আশ বুক বেঁধেছিলেন পাটমাদার চাষিরা। কিন্তু হঠাৎ করে নেমে আসা এই বৃষ্টি সব ওলটপালট করে দিয়েছে। একটানা থেমে থেমে হওয়া বৃষ্টির জলে খেত জলমগ্ন হয়ে পড়ায় তাজা ফুল গাছগুলি গোড়া থেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উৎসবের মরশুমে হাতছাড়া হচ্ছে মোটা অঙ্কের লাভ, আর মাথায় হাত পড়েছে স্থানীয় চাষিদের।