“স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম!” বাড়িতে ঢুকে সইফের ওপর ছুরিকাঘাত! কফি উইথ করণের মঞ্চে সেই রাতের হাড়হিম করা স্মৃতিচারণ করিনার!

চলচ্চিত্রের চিত্রনাট্যকেও হার মানায় বাস্তব জীবন! গত ২০২৫ সালে অভিনেতা সইফ আলি খানের বান্দ্রার ফ্ল্যাটে আচমকৈ এক ব্যক্তি ঢুকে পড়ে যেভাবে তাণ্ডব চালিয়েছিল, তা আজও ভোলেনি নেটদুনিয়া। সম্প্রতি করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ (Koffee With Karan) সিজন ৯-এ অতিথি হয়ে এসে সেই ভয়ংকর রাতের হাড়হিম করা অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন স্বয়ং করিনা কাপুর খান ও সইফ আলি খান। রক্তাক্ত স্বামীকে চোখের সামনে দেখার পর ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বলতে গিয়ে শিউরে উঠেছেন অভিনেত্রী।

ঘুমোতে পারেননি ছ’মাস, সেদিনের স্মৃতিচারণ করিনার

শোয়ে এসে করিনা জানান, ওই ঘটনার পর টানা ছ’মাস তিনি রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। ঘুমের মধ্যে বারবার চমকে উঠতেন। সেই রাতের বিভীষিকা বর্ণনা করতে গিয়ে করিনা বলেন, “সবকিছু যেন কোনো সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছিল। আমি রাস্তায় ছোটাছুটি করছিলাম, চিৎকার করে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছিলাম যাতে দ্রুত হাসপাতালে পৌঁছানো যায়।”

অন্যদিকে, সইফ আলি খান জানান যে এটি তাঁর জীবনের সবথেকে জঘন্যতম রাত ছিল। গোটা ঘটনায় তিনি নিজেও অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেই চরম সংকটেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত রেখেছিলেন। সেদিন রাতে কী ঘটেছিল, তার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন সইফ নিজেই।

ঠিক কী ঘটেছিল ২০২৫ সালের সেই রাতে?

ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ১৬ জানুয়ারি। বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে হঠাৎই এক ব্যক্তি জোর করে ঢুকে পড়েন। সইফ আলি খান তাঁকে বাধা দিতে গেলে ওই ব্যক্তি ছুরি দিয়ে অভিনেতার ওপর উপুর্যুপুরি আঘাত করতে থাকেন। হামলায় সইফ গুরুতর জখম হন এবং তাঁর অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়। যদিও পরবর্তী সময়ে চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

এদিনের শোয়ে সইফ ও করিনা সেই বিশেষ অটোচালকের কথাও স্মরণ করেন, যিনি জীবনের ঝুঁকি নিয়ে সেই রাতে তাঁদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। পাশাপাশি, দুর্দিনের দিনে যাঁরা যাঁরা তারকা দম্পতির পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তাঁরা।

করণের শেষ সিজনের জমজমাট পর্ব

প্রসঙ্গত, করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’-এর এটিই শেষ সিজন হতে চলেছে। ইতিমধ্যেই এই সিজনে বিজয় দেবেরকোন্ডা, রশ্মিকা মন্দনা, সলমন খান এবং করিশ্মা কাপুরের মতো তারকারা অতিথি হিসেবে হাজির হয়েছেন। সর্বশেষ পর্বে সইফ-করিনার এই বিস্ফোরক ও আবেগঘন সাক্ষাৎকার ঘিরে এখন নেটপাড়ায় চর্চা তুঙ্গে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *